বর্ডার-গাভাস্কার ট্রফির বাকী দুটি টেস্টেও খেলতে পারবেন না জশ হ্যাজেলউড

বাম পায়ে অ্যাকিলিস নিগলের কারণে বাদ যেতে হল হ্যাজেলউডকে

Josh Hazlewood
Josh Hazlewood. (Photo by James Worsfold/Getty Images)

মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ভারত সফর খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে কারণ সোমবার অজিরা আরও একটি ধাক্কা খেয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে চলমান চার ম্যাচের সিরিজে ইতোমধ্যেই ০-২ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ৩য় টেস্টের আগে অস্ট্রেলিয়ান শিবির ছেড়ে পারিবারিক কারণে দেশে ফিরে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। তার কয়েক ঘন্টা পরেই সফরকারীরা প্রকাশ করেছে যে বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে ছিটকে গেছেন আরও এক পেসার।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন যে তারকা পেসার জশ হ্যাজলউড ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলা টেস্ট সিরিজের বাকী দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন। অস্ট্রেলিয়ার কোচ আরও প্রকাশ করেছেন যে হ্যাজেলউড দেশে ফিরে রিহ্যাবে থাকবেন। ডান-হাতি পেসার বাম পায়ে অ্যাকিলিস নিগলের কারণে নাগপুর ও দিল্লিতে আয়োজিত প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি।

হ্যাজেলউডের পাশাপাশি প্রথম টেস্টের জন্য আরও এক পেসার মিচেল স্টার্ক অনুপস্থিত থাকায় নাগপুরে পেসার হিসেবে অধিনায়ক কামিন্সের সঙ্গে খেলেছিলেন স্কট বোল্যান্ড। প্রথম টেস্টে রোহিত শর্মার ভারতের কাছে বিব্রতকর পরাজয় বরণ করার পরে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে বোল্যান্ডকে বাদ দিয়ে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল।

তৃতীয় টেস্টে খেলার জন্য ফিট মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন

অস্ট্রেলিয়ান দলের একজন মুখপাত্র জানিয়েছেন যে চলমান শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে হ্যাজেলউডের খেলার সম্ভাবনা কম। হ্যাজেলউড ছিটকে গেলেও বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে খেলার জন্য অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ফিট হয়ে উঠেছেন।

ইন্দোরে আয়োজিত টেস্টে গ্রিনকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। প্রধান কোচ দাবি করেছেন যে ইন্দোর টেস্টের জন্য গ্রিন ‘১০০ শতাংশ’ ফিট। ম্যাকডোনাল্ড আরও জানিয়েছেন যে অভিজ্ঞ পেসার স্টার্ক টেস্ট দলে ফিরে আসার অপেক্ষায় আছেন।

আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি স্টার্ক। দিল্লিতে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচে খেলার জন্য স্টার্ক ফিট না থাকায় বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুহ্‌নেমানের টেস্ট অভিষেক হয়েছিল। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টেস্টে ১লা মার্চ ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

close whatsapp