ইন্দোরে বিপর্যয়কর হারের পরে কীভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারত?

অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা যোগ্যতা অর্জন করেছে

Team India
Team India. (Photo Source: BCCI)

ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় উইকেটে হেরেছে ভারত। প্রথম সেশনে ক্যাঙ্গারুরা সফলভাবে ৭৬ রানের লক্ষ্য তাড়া করেছে। ট্র্যাভিস হেড ৫৩ বলে অপরাজিত ৪৯ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। এই জয়ের ফলে ১১টি জয় নিয়ে অস্ট্রেলিয়া ৬৮.৫২ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ২০২১-২৩ চক্রের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

স্টিভ স্মিথের নেতৃত্বে অজিরা প্রথম দিন থেকেই ম্যাচ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিল। ভারত প্রথম ইনিংসে ৩৪ ওভারের মধ্যে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে উসমান খোয়াজার দুর্দান্ত ৬০ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া ৮৮ রানের লিড নিয়েছিল।

৮৮ রানে পিছিয়ে থাকার পরে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর জন্য করতে ভারতকে দ্বিতীয় ইনিংসে উন্নত ব্যাটিং পারফর্ম্যান্স দেখাতে হত। তবে অভিজ্ঞ অজি অফ-স্পিনার ব্যাথান লায়নের ধুরন্ধর বোলিংয়ে ভারতের ব্যাটাররা বেশীক্ষণ ক্রিজে স্থিত হতে পারেননি। ৮/৬৪-এর অসামান্য বোলিং পরিসংখ্যান রেখে লায়ন ভারতকে ১৬৩ রানে অল আউট করতে প্রধান ভূমিকা রাখেন।

ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার পক্ষেও ফাইনালে যাওয়া সম্ভব

তৃতীয় টেস্টে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতে যোগ্যতা পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। ৬০.২৯ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে ভারত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত মোট দশটি টেস্টে জিতেছে চলমান চক্রে। ডাব্লিউটিসি ফাইনালে তাদের জায়গা পাকা করতে ভারতকে ৯ই মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট জিততে হবে।

যদি তারা কোনোভাবে ম্যাচটি হারে, তবে তাদের ভাগ্য নির্ধারিত হবে শ্রীলঙ্কার ফলাফলের ভিত্তিতে। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার ৫৩.৩৩ পয়েন্ট পার্সেন্টেজ রয়েছে। তারা ৯ই মার্চ থেকে শুরু হওয়া দুই ম্যাচের অ্যাওয়ে সিরিজে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে। দিমুথ কারুণারাত্নের নেতৃত্বাধীন দলকে তাদের বাকি দুটি টেস্টই জিততে হবে ডাব্লিউটিসি ফাইনালের যোগ্যতা নিশ্চিত করার জন্য। ফাইনালটি লন্ডনের দ্য ওভালে আয়োজিত হবে ৭ই জুন থেকে।

ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে হারে এবং কিউইদের বিপক্ষে দুটি টেস্টেই শ্রীলঙ্কা জিতলে তারা দ্বিতীয় স্থানে চলে আসবে ভারতকে টপকে। সেক্ষেত্রে ভারতের ৬০.২৯ পয়েন্ট পার্সেন্টেজের চেয়ে এগিয়ে গিয়ে শ্রীলঙ্কার দখলে থাকবে ৬১.১১ পয়েন্ট পার্সেন্টেজ। দুটি টেস্টের যে কোনো একটিতে ড্র করলেই শ্রীলঙ্কার পক্ষে ডাব্লিউটিসি ফাইনালে ওঠা সম্ভব হবে না।

close whatsapp