অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সিরাজের পারফর্ম্যান্স দেখার অপেক্ষাতেই সঞ্জয় বাঙ্গার

Mohammed Siraj
Mohammed Siraj. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

অস্ট্রেলিয়া পৌঁছে গেলেও এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছতে পারেনি ভারতীয় দল। যদিও তাদের জন্য রাস্তা খোলা রয়েছে। গতবারের পর এবারও ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিের ফাইনালে পৌঁছে যেতে পারে। যদিও সেজন্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততেই হবে তাদের। আর সেখানেই মহম্মদ সিরাজকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ঘরের মাঠে এবার মহম্মদ সিরাজের টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স দেখতে চান তিনি।

নতুন বছরে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফর্মযান্স দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। ভারতীয় পেসারদের মদ্যে সর্বোচ্চ উইকেটও চিব তাঁরই ঝুলিতে। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে  বিশ্রামই দেওয়ৈার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁকে। আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে প্রথম দুই ম্যাচে মহম্মদ সামির পাশে তাঁকেই দেখা যাবে।

ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সফল হয়েছেন মহম্মদ সিরাজ

এই মুহূর্তে মহম্মদ সিরাজের পারফরম্যান্স নিয়ে সকলেই যথেষ্ট খুশি। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত রয়েছেন সঞ্জয় বাঙ্গারও। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ। ফের একবার তাঁর সামনে রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। এবার অবশ্য ঘরের মাটিতে সিরিজ খেলতে নামবে তারা। সেখানেই মহম্মদ সিরাজ টেস্টের মঞ্চে  কেমন পারফর্ম্যান্স করে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন  ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ।

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি ইনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “আমরা সকলেই জানি সেখানে বড় তারকাদের উপস্থিতি থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একজন টেস্ট বোলার হিসাবে মহম্মদ সিরাজের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে রয়েছি আমি। কারণ বিদেশের মাটিতে টেস্টে যখনই তিনি পারফরম্যান্স দেখিয়েছেন, সেখানকার পরিস্থিতি এবং আবহাওয়া তাঁর অনুকূলেই ছিল। যদিও নতুন বল এবং পুরনো বল, উভয় ক্ষেত্রেই তাঁর দক্ষতা প্রশ্নাতীত। এই সিরিজে কী সে নিজের ছাপ ফেলতে পারবে? কারণ তিনি যদি মহম্মদ সামির সঙ্গে বোলিং করে সেক্ষেত্রে স্পিনারদের জন্যও একটা রাস্তা করে দিতে পারবেন তিনি”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ৯টি উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের সিরিজে দুরন্ত পাররম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জটা যে যথেষ্ট কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp