স্পিন নিয়ে আশঙ্কার মাঝে অ্যালেক্স ক্যারি চিন্তিত রিভার্স সুইং নিয়ে

৯ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে প্রথম টেস্ট

Alex Carey
Alex Carey. (Photo by Chris Hyde/Getty Images)

অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতের মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে। ভারতের পিচে বিদেশের ব্যাটাররা সাধারণত স্পিনারদের কারণে নাকাল হন এবং সফরকারী ব্যাটাররা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে যেখানে ভারতের বোলিং আক্রমণ তাঁদের কড়া পরীক্ষার মুখে ফেলতে পারে। সিডনির বিশেষভাবে প্রস্তুত পিচে সিরিজের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেক্স ক্যারি গত বছরের পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর সফরের অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন, যেখানে ম্যাচের পিচগুলি প্র্যাক্টিস পিচের চেয়ে আলাদা ছিল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে বেঙ্গালুরুতে খেলা এমন একটি ম্যাচের কথাও বলেছেন ক্যারি যেখানে পিচ স্পিন-সহায়ক হওয়া সত্ত্বেও মহম্মদ সিরাজ ছিলেন প্রধান পারফর্মার। ক্যারি আরও যোগ করেছেন যে স্পিন সংক্রান্ত বিপদের পাশাপাশি রিভার্স সুইং ফ্যাক্টরও সফরকারী দলের জন্য প্রাণঘাতী হতে পারে।

“পাকিস্তানে গিয়ে স্পিন নিয়ে অনেক কথা হয়েছিল, যদিও আমার মনে হয়েছিল রিভার্স-সুইং করা বল খেলা বেশী কঠিন। আমি এখানে ২০১৮ সালে চার দিনের ম্যাচ খেলেছিলাম, এবং স্পিন নিয়ে অনেক কথা হয়েছিল। আমার মনে হয়েছিল উভয় দলের ফাস্ট বোলাররা বেশী ক্ষতি করছে। রিভার্স-সুইং করা বল কিছুটা উপরে-নীচে হচ্ছিল,” ইএসপিএনক্রিকইনফো দ্বারা ক্যারি উদ্ধৃত হয়েছেন।

ভারতের বিপদ সম্বন্ধে আমরা অবগত: অ্যালেক্স ক্যারি

বিগত কয়েক মাস ধরে আলোচনায় থাকা বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছে। অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ান দলের উপর পূর্ণ বিশ্বাস রাখেন যে তাঁরা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সক্ষম হবেন এবং স্কোয়াডের অভিজ্ঞতা আসন্ন সিরিজে সাহায্য করতে পারে।

“ভারতের বিপদ সম্বন্ধে আমরা অবগত। অতীতে যারা খেলেছে তাদের অনেকের সাথে কথা বলা হবে এবং আমরা শীঘ্রই আমাদের ব্যাটারদের মিটিং করব। আগামী কয়েক দিন জুড়ে আমরা বিভিন্ন স্পিনারদের মুখোমুখি হব এবং আমাদের স্পিনাররাও ভালো বোলিং করছে,” ক্যারি যোগ করেছেন।

close whatsapp