চোট পেয়ে বাদ গেলেও দ্রাবিড় ও রোহিতের সমর্থনের জন্য কৃতজ্ঞ প্রত্যাবর্তনকারী হর্ষল প্যাটেল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে হর্ষলকে

Harshal Patel
Harshal Patel. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

চোটের কারণে বিরতির পর, ভারতীয় বোলার হর্ষল প্যাটেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ এবং তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে আসার জন্য প্রস্তুত। এশিয়া কাপে খেলতে না পারা হর্ষল বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ডেথ বোলিং বিশেষজ্ঞ হিসেবে জসপ্রিত বুমরাহর সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

সিরিজের আগে হর্ষল আলোচনা করেছেন ফিরে আসার পরে তাঁর অনিশ্চয়তা প্রসঙ্গে এবং তাঁর অধিনায়ক ও কোচের সম্পূর্ণ সমর্থন পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০শে সেপ্টেম্বর মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হর্ষলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

“টিম ম্যানেজমেন্ট মনে রাখবে যে আপনি চোট পাওয়ার আগে কী করেছেন” – দলের কাছে থেকে ভরসা পাওয়া প্রসঙ্গে হর্ষল প্যাটেল

“তারা (ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা) খুবই সমর্থন করেছে। এটা স্বাভাবিকভাবেই চাপ একটু কমিয়ে দেয়। কারণ কখনও কখনও খেলায় ফিরে আসার সময় অনেকেই বোকার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা হয় খুব বেশি করার চেষ্টা করে বা খুব বেশী চাপ দেয় কারণ তারা মনে করে যে তাদের জায়গা বিপদে আছে বা অন্য কোন কারণে,” হর্ষল ম্যাচের আগে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন।

রোহিত শর্মা যে ইঙ্গিত দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আবারও পরীক্ষানিরীক্ষা করবে এবং টি-২০ বিশ্বকাপের আগে একটি নির্দিষ্ট কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টায় থাকবে। মেন ইন ব্লু গত বছর টুর্নামেন্ট থেকে তাদের হতাশাজনক প্রস্থান ভুলে টি-২০ বিশ্বকাপ ২০২২-এ একটি সফল অভিযানের দিকে তাকিয়ে থাকবে।

“কিন্তু যদি আপনি জানেন যে টিম ম্যানেজমেন্ট মনে রাখবে যে আপনি চোট পাওয়ার আগে কী করেছেন এবং সেই পারফরম্যান্স এবং অবদানগুলি ভুলে যাওয়া হবে না, তা হলে এটি আপনাকে স্থিরতা বা স্বাচ্ছন্দ্যের অনুভূতি দেয় যে একবার আপনি দলে ফিরে এলে, স্পষ্টতই আপনাকে বারবার পারফর্ম করতে হবে এবং এটি প্রতিটি ক্রিকেটারের ক্ষেত্রেই, আপনি জানেন যে আপনি দলে সেই জায়গাটি ধরে রাখতে পারবেন,” তিনি আরও যোগ করেছেন।

close whatsapp