বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল নিয়ে খুশি নন তামিম ইকবাল
আপডেট করা - Oct 8, 2022 6:01 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন। এরপরই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানেই গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে তাদের পারফরম্যান্স খুব একটা ভাল নেই। সেখানেই বাংলাদেশের দল নির্বাচন নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তামিম ইকবাল। চলকতি বছরই বাংলাদেশের টি টোয়েন্টি দল থেকে অবসর নিয়েছেন এই তারকা ক্রিকেটার তামিম ইকবাল। এবার কিন্তু বাংলাদেশের বিশ্বকাপের দল দেখে একতেবারেই খুশি হতে পারেননি তিনি।
গত এশিয়া কাপের আগেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। তাঁর নেতৃত্বে এবার এশিয়াকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ পর্বো চপকাতে পারেনি তারা। যদিও সেইসব এখন অতীত। সামনের টি টোয়েন্টি বিশ্বকাপেই এখন পাখির চোখ বাংলাদেশের। কিন্তু সেই দল নির্বান নিয়েই চলছে নানান জল্পনা। প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালই এই দল নির্বাচন নিয়ে একেবারে খুশি নন। বিশেষ করে রিয়াদ, মুশফিকুরদের মতো তারকা ক্রিকেটারদের দলে না থাকায় তিনি বেশ হতবাকই হয়েছেন।
টি টোয়েন্টি বিশ্বকাপে এবার গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে এবার তারুণ্যের আধিক্যই বেশী রয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের অধিনা.ক হলেও, এশিয়া কাপের ব্।র্থতার পর বাংলাদেশ শিবিরে খুব একটা কিছু পরিবর্তন হয়নি। রিয়াদ এবং মুশফিকুরের মতো অভিজ্ঞ ক্রিরকেটারদের এই গুরুত্বপূর্ণ প্রতিোগিতার দলেও রাখা হয়নি। এমন ঘটনাতেই হতাশ হয়েছেন তামিম ইকবাল। তাঁর মতে বিশ্বকাপের মতো মঞ্চে অভিজ্ঞ ক্রিকেটারদের অবশ্যই দলে রাখা উচিত্।
এই প্রসঙ্গে তামিম ইকবাল জানিয়েছেন, “যদি মুশফিকুর এবং রিয়াদের মতো তারকা ও অভিজ্ঞ ক্রিকেটাররা যদি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মঞ্চে থাকত, তবে আমার মনে হয় সেটা অনেক বেশী ভাল হত। যখন গোটা বছর ধরে দলে সিনি.র ক্রিকেটারদের রাখা হচ্ছে, সেই পরিস্থিতিতে কেন ঠিক টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই তাদের দল থেকে বাদ দেওয়া হচ্ছে”।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনা.ক ছিলেন মাহামুদুল্লাহ। তাঁর নেতৃত্বে অবশ্য বাংলাদেশ ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে তাঁর ব্যাটেও সেভাবে রানের ঝলক নেই। আর তাতেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।
অন্যদিকে এবারের এশিয়া কাপে ডাক পেয়েছিলেন মুশফিকুর। কিন্তু তিনিও ব্যাট হাতে সফল হতে পারছিলেন না। আর তার জেরেই তাঁকে এশিয়া কাপের পরই দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই অবশ্য অবসর নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।