টি২০ বিশ্বকাপে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে বিরাট কোহলির মুকুটে নতুন পালক
আপডেট করা - Oct 27, 2022 9:29 pm

বাইশ গজে তাঁকে যেমন সকলে রান মেশিন বলে থাকেন, তেমনি তাঁকে আবার রেকর্ড মেশিনও বলা হয়ে থাকে। বৃহস্পকিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে যেমন দুর্ধর্ষ একটা ইনিংস খেললেন বিরাট কোহলি। আর সেইসঙ্গেই বিশ্বকাপের মঞ্চে ইউনিভার্স বসকে টপকে গেলেন প্রাক্তন বারত অধিনায়ক বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ক্রিস গেইলের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। সেখানেই মাত্র মহো জয়বর্দনের থেকে আর ১১ রান দূরে রয়েছেন বিরাট কোহলি।
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১০০০ রান রয়েছে মহেলা জয়বর্দনের। তার থেকেই মাত্র ১১ রানে এখন পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। এদিন ৬২ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তাও আবার অপরাজিত ছিলেন তিনি। আর তাতেই শেষ হেয়ে গিয়েছিল নেদারল্যান্ডস ব্রিগেড। এই ম্যাচের পারফরম্যান্সের পরই ক্রিস গেইলের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির রান রয়েছে ৯৮৯।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট কোহলির ৬২ রানের ইনিংসে ৩টি চার ও ২টি ছয়
এদিনও নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুরুতেই ফিরে গিয়েছিলেন লোকেশ রাহুল। সেই জায়গা থেকেই রোহিত শর্মার সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলার সকাজটাশুরু করকেন বিরাট কোহলি। শুরুর দিকটা বেশ ধীর গতিতেই এগোচ্ছিল ভারতীয় শিবির। সেখানেই সময় যত এগিয়্ছে এদিনও বিরাট কোহলি ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। আর তাতেই বড় রানের দিকে এগোতে থাকে ভারতীয় দল। এরপর সর্যকুমার যাদবের সঙ্গে বিরাট কোহলিও ছিলেন ভয়ঙ্কর ফর্মে। ভারতের হয়ে এদিনও তো সর্বোচ্চ রান তিনিই করেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ড কখনোই বিরাট কোহলিকে খালি হাতে ফেরায়নি। এবারও তার অন্যথা হয়নি। টি টোয়েন্টিতে মাত্র একটিই ম্যাচেই বিরাট কোহি েখানে অর্ধশতরান পাননি। বাকি প্রতিটি ম্যাচেই অর্ধশতরানে রয়েছে তাঁর। এদিনও তার অন্যথা হল না। নেদারল্যান্ডের বিরুদ্ধেও ৬২ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন বিরাট কোহলি। সূর্যের সঙ্গে করলেন ৯৮ রানের পার্টনারশিপও।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে এদিন ছিল সুধুই রানের ছড়াছড়ি। ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় তি নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। শুধুমাত্র তাই নয়, মহেলা জয়বর্দনের থেকেও মাত্র ১১ রানেই পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। পরের ম্যাচে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে। সেখানেও বিরাট ম্যাজিক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।