রোহিত শর্মার ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন সুনীল নারিন, হিটম্যানকে নিয়ে আশাবাদী তিনি

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma. ( Photo Source: Twitter/BCCI )

কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজেরটি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষমা হয়েছে। সেখানই সুযোগ পাননি তারকা ক্যারিবিয়ান রহস্য স্পিনার সুনীল নারিন।টিটোয়েন্টিবিশ্বকাপের মঞ্চে নামার সুযোগ তাঁর নেই। কিন্তু বিশ্বকাপে যে প্রতিটি ম্যাচে সুনীল নারিন নজর রাখবেন সে ব্যপারে কোনও সন্দেহ নেই। বিশ্বকাপ শুরুহওয়ার আগেই ভারতীয়অধিনায়কের প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।এখনও পর্যন্তরোহিতশর্মাকে সেভাবে ছন্দে দেখা যায়নি। কিন্তু সেটা যে ভারতীয়দলের খুব একটা চিন্তারনয়, তা মানতে কোনও অসুবিধা নেই সুনীল নারিনের।

রোহিত শর্মার নেতৃত্বে এবার প্রথমবার এশিয়া কাপের মঞ্চে নেমেছিল ভারতীয়দল। এই প্রতিযোগিতাতেই  টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের শক্তি পরীক্ষা নীরিক্ষা করে দেখে নিতেচেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  সেখানে বিরাট কোহলির ফর্ম যেমন সকলকে স্বস্তি দিয়েছে, তেমনই আবার রোহিত শর্মার পুরনো ফর্মে না থাকাটা কিন্তু খানিকটা অস্বস্তি বাড়িয়েছেওছে। যদিও সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারিন। তাঁর মতে রোহিতশর্মাকে দেখে কখনোই মনে হয়না যে তিনি ফর্মের মধ্যে নেই।

এশিয়া কাপে একটিই অর্ধশতরান পেয়েছেন রোহিত শর্মা

এবারের এশিয়া কাপে একমাাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই বড়রান পেয়েছিলেন রোহিত শর্মা । গোটা এশিয়া কাপে রোহিত শর্মার একটিমাত্রই রয়েছে অর্ধশতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও, সেই জায়গায়দাঁড়িয়ে ৭১রানের ইনিংস খেলেছিলন রোহিত শর্মা।  যদিও সেই ম্যাচ অবশ্য বারকতীয়দল জিততে পারেনি। শ্রীলঙ্কার কাছে হেরেই বিদায় নিতেহয়েছিল টিম ইন্ডিয়াকে।কিন্তু টি টোয়েন্টিবিশ্বকাপে এই রোহিত শর্মাকে নিয়েই আশাবাদী সুনীল নারিন।

তিনি জানিয়েছেন, “রোহিত একজন দক্ষ ক্রিকেটার। তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন থাকাই উচিত্ নয়। রোহিত যখন নিজের  ফর্মে খেলা শুরু করবেন সেই সময় তাঁর পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবেন সকলে। তিনি সবসময়ই ফর্মের মদ্যেই থাকেন। রোহিত শর্মার রান পাক বা না পাক, তাঁকে দেখে কখনোই মনে হয়না যে তিনি ফর্মের মধ্যে নেই। তিনি এমন একজন ক্রিকেটার যাঁর খেলা দেখতে বরাবরই আমি ভালবাসি। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর যথেষ্ট সাফল্য রয়েছে এবং তিনি আইপিএলেও যথেষ্টসফল একজন ক্রিকেটার”।

এশিয়াকাপ থেকে এবারের আইপিএল। রোহিত শর্মার ব্যাটে সেই ঝোড়ো রানের ঝলক তেমনভা্বে দেখা যায়নি। শুধু তাই নয়সম্প্রতি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল যে সিরিজগুলো খেলেছে, সেখানেও কিন্তু রোহিচত শপ্মা বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন। এমন পরিস্তিতিতে সকলের চিন্তা যে খানিকটা হলেও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। যদিও সুনীল নারিন কিন্তু রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী।

সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ।এরপরই বারত নামবে টিটোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। সেখানেই রোহিত শর্মার সাফল্য নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার।

close whatsapp