“শামি দলে না আসা পর্যন্ত এই দল টি-২০ বিশ্বকাপে যাবে না” – কিরণ মোরে

২০২২ এশিয়া কাপের ১৫ জনের স্কোয়াডে শামিকে অন্তর্ভুক্ত করা হয়নি

Mohammed-Shami
Mohammed Shami. (Photo Source: Twitter)

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ৮ই অগাস্ট (সোমবার) আসন্ন ২০২২ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। বিশিষ্ট ব্যাটার বিরাট কোহলি ও কেএল রাহুলকে দলে রাখা হয়েছে, অন্যদিকে এক্সপ্রেস পেসার জসপ্রিত বুমরাহ ও গতিবৈচিত্র্যর জন্য পরিচিত হর্ষল প্যাটেল চোটের কারণে বাদ পড়েছেন।

এদিকে, ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক কিরণ মোরে শামির বাদ যাওয়ার বিষয়টির উপর জোর দিয়েছেন। তাঁর মতে পেসার হিসেবে মহম্মদ শামির এশিয়া কাপের স্কোয়াডে থাকা উচিত ছিল। শামি গত বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করেননি। তবে গত মরসুমে তিনি তাঁর নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের হয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পারফর্ম্যান্স করেছিলেন।

আভেশ খানকে ব্যাক-আপ হিসেবে খেলানো হচ্ছে, মত মোরের

“হার্দিক যেভাবে তার প্রত্যাবর্তন করেছিল তা চিত্তাকর্ষক ছিল। সে এখন ১৪০+ (কিমি/ঘণ্টা গতিতে) বোলিং করছে। একজন অধিনায়ক এমন একজন খেলোয়াড় চায় — যে রান করতে পারে, উইকেট নিতে পারে এবং মাঠে সতর্ক থাকতে পারে। তবে আমি একটা কথাও বলতে চাই — মহম্মদ শামি দলে না আসা পর্যন্ত এই দল বিশ্বকাপে যাবে না। এরা ব্যাক-আপ যারা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেখানে ভ্রমণ করছে,” মোরে বলেছেন স্টার স্পোর্টসের ‘ফলো দ্য ব্লুজ’ শোতে।

“আমি এখনও বলছি, শামিকে অবশ্যই বিশ্বকাপে যেতে হবে। রাহুল দ্রাবিড়ের এই প্রক্রিয়া আছে, তিনি ব্যাক-আপ নিতে পছন্দ করেন। কোনো বোলার চোটগ্রস্ত হলে বিশ্বকাপে আভেশ খানের মতো কেউ কাজে আসতে পারে। আমি জানি না বুমরাহর চোটের মাত্রা কতটা, তবে বিশ্বকাপ আসুক, এবং বুমরাহ্‌ (ফিট থাকলে) ও শামি অবশ্যই বিশ্বকাপে যাবে,” প্রাক্তন প্রধান নির্বাচক আরও বলেছেন।

এদিকে, এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের আগে টিম ইন্ডিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হতে চলেছে। দ্য মেন ইন ব্লু মহাদেশীয় টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের হারের বদলা নিতে চাইবে।

close whatsapp