“আমাদের বোলিং পারফর্ম্যান্স ভারতের চেয়ে অনেক ভালো” – ফাইনালে পাকিস্তানের সাফল্যর ব্যাপারে আশাবাদী ইনজামাম

ইনজামাম বলেছেন ভারতের মতো পারফর্ম্যান্স পাকিস্তান করবে না

Inzamam ul Hauque
Inzamam ul Hauque(Photo source: ARIF ALI/AFP via Getty Images)

১৩ই নভেম্বর রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তান এবং ইংল্যান্ড আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে মুখোমুখি হবে এবং তার আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে পাকিস্তানের বোলিং আক্রমণ ভারতের তুলনায় অনেক ভালো।

অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে মেন ইন ব্লু-র অপমানজনক দশ উইকেটের পরাজয়ের পরে ইনজামামের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। ভারতের দুর্বল বোলিং পারফর্ম্যান্সের পাশাপাশি ফিল্ডিংয়ের ক্ষেত্রেও ভারতের প্রয়াস নিম্নমানের ছিল।

বড় ম্যাচ হলেই ভারত সমস্যার সম্মুখীন হয়: ইনজামাম-উল-হক

“যখনই একটি বড় ম্যাচ হয় ভারত সমস্যার সম্মুখীন হয় এবং আমি এশিয়া কাপের পর থেকে এটি পর্যবেক্ষণ করছি। (জস) বাটলার ও (অ্যালেক্স) হেলস অসামান্য ব্যাটিং পারফর্ম্যান্স  দেখান। আমাদের বোলিং পারফর্ম্যান্স ভারতের চেয়ে অনেক ভালো এবং আমরা ফাইনালে এমন পারফর্ম্যান্স করব না,” পাকিস্তানের ২৪ নিউজ এইচডি দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে কথা বলার সময় বলেছেন ইনজামাম-উল-হক।

১৬৯ রান তাড়া করতে গিয়ে ইংলিশ ওপেনাররা শুরু থেকেই আক্রমণ করেছিলেন এবং অ্যালেক্স হেলস ও জস বাটলার তাঁদের পাওয়ার-হিটিং দক্ষতা দিয়ে ভারতীয় পেসারদের তুলোধনা করেছিলেন। সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমার তাঁর প্রথম দুই ওভারে ২৫ রান দেন এবং থ্রি লায়ন্স পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে।

সেখান থেকে ইংল্যান্ডকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এবং তাঁদের আক্রমনাত্মক ব্যাটিংয়ের কোন জবাব ছিল না ভারতীয় বোলারদের সামনে। পেসাররা তো বটেই, এমনকি রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের স্পিন বোলিংও রানের গতি আটকাতে পারেননি। শেষ পর্যন্ত ইংল্যান্ড স্বাচ্ছন্দ্যে লক্ষ্য তাড়া করে ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল ম্যাচের চার ওভার বাকি থাকতেই।

২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে এখনও অবধি একটিও আইসিসি ট্রফি জিততে ব্যর্থ হওয়া ভারতের শিরোপা জয়ের খরা আরও বেড়েছে। সেমি-ফাইনাল ছাড়াও বাংলাদেশের বিপক্ষে সুপার ১২ ম্যাচের সময়ও ভারতের বোলিং আগ্রাসী ব্যাটিংয়ের সামনে কূলকিনারা হারিয়ে ফেলেছিল। ওপেনার লিটন দাসের আগ্রাসী ব্যাটিং বাংলাদেশকে ছয় ওভারে ৬০ রানে পৌঁছিয়ে দিয়েছিল।

close whatsapp