বিশ্বকাপের আগে লোকেশ রাহুলের জন্য বিশেষ পরামর্শ শ্রীকান্থের

Kl Rahul
Kl Rahul. (Image Source: Twitter )

প্রায় আড়াই মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে লোকেশ রাহুলের। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে সেই পুরনো ছন্দে দেখা যায়নি। টি টোয়েন্টি বিশ্বকাপেও লোকেশ রাহুলকে ওপেনার হিসাবে রেখেই ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে সেভাবে ছন্দে না থাকলেও, লোকেশ রাহুলকে নিয়ে কিন্তু বেশ আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ক্রিস শ্রীকান্থ। টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুল বড় রান পাবে বলেই আশাবাদী প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারয লোকেশ রাহুলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শও দিলেন তিনি।

এবারের াইপিএলে লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বে ছিলেন। ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়্ছিলেন তিনি।  কিন্তু এরপরই ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কাটা লেগেছিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগেই কুঁচকির চোটের জন্য ভা্রতীয় শিবির থেকে ছিটকে যান লোকেশ রাহুল।  আর একইকারণে ইংল্যান্ড, আ.য়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি টোয়েবন্টি সিরিজে নামতে পারেননি েই তারকা ক্রিকেটার।

টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুলকেই দেখা যাবে ওপেনার হিসাবে

দীর্ঘদিন পর জিম্বাবোয়ে সফরেই চোট সারিয়ে প্রত্যাবর্তন হয়েছিল লোকেশ রাহুলের। সেই সিরিজে অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু সেখানেও কিন্তু লোকেশ রাহুলের ব্যাটে রান পাওয়া যায়নি। এরপরই ভারতীয় দলের হয়ে এশিয়া কাপের মঞ্চে নেমেছিলেন লোকেশ রাহুল। সেই মঞ্চেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই যে সকলের চি্তা বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে ওপেন করার পরামর্শও দিতে শুরু করেছে। বিশেষ করে এশিয়া কাপের শেষম্যাচ দেখার পরই সেই গু্ঞ্জন শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে যদিও লোকেশ রাহুলের ওপেনিং করার ক্ষেত্রেই নিজের মত জানিয়েছেন ক্রিস শ্রীকান্থ। অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য রেয়ছে লোকেশ রাহুলের। অজিদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টিতে লোকেশ রাহুের দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচের সেরা হওয়ার সেই কথাই শোনা গিয়েছে শ্রীকান্থের মুখে। সেইজন্য বিশ্বকাপে লোকেশ রাহুলের নিজস্ব খেলারই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে শ্রীকান্থ জানিয়েছেন, “বিশ্বকাপে নিজের খেলাটাই খেলা উচিত্ লোকেশ রাহুলের। অন্য সমস্ত জিনিস নিয়ে বেশী না ভাবাই উচিত্ তাঁর”।

এবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে ৬০০ রান করেছেন। শুধু তাই নয় তাঁর ব্যাটেই এসেছিল জোড়া সেঞ্চুরী। বিশ্বকাপের মঞ্চেও লোকেশ রাহুলের সেই ফর্ম ফিরে আসে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp