ফিট হয়ে মহম্মদ সামির ভারতীয় দলে ফেরায় খুশি অধিনায়ক রোহিত শর্মা

Mohammed-Shami
Mohammed-Shami. ( Photo Source: Twitter)

দীর্ঘ জল্পনার পর জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার হিসাবে ভারতীয় শিবিরে জায়গা করে নিয়েছেন মহম্মদ সামি। করোনা সারিয়ে এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ইতিমধ্যে ভারতীয় শিবিরেও জায়গা করে নিয়েছেন তিনি। জসপ্রীত বুমরার পরিবর্তে মহম্মদ সামিকে পেয়ে যথেষ্ট খুশিই হয়েছেন রহিত শর্মা। সেই কথা বলতেও দ্বিধা করেননি তিনি। তি্তু এখনও পর্যন্ত মহম্মদ সামি একটিও টিটোয়েন্টি ম্যাচ খেলেননি । সামনেই রয়েছে দুটো প্রস্তুতি ম্যাচ। সেখানেই নযে  মহম্মদ সামির আসল পরক্ষা হবে তা বলার অপেক্ষা রাখে না।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার ভারতীয় দলের জার্সিতে এই ফর্ম্াটে দেখা গিয়েছিল মহম্মদ সামিকে। এরপর থেকে আর ভারতীয় দলে দেখা যায়নি তাঁকে। যদিও আইপিএলের মঞ্চে কিন্তু যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতেও মহম্মদ সামির যথেষ্ট সাফল্য রয়েছে। সেই কথা মাথায় রেখেই জসপ্রপীত বুমরারক পরিবর্তে যে তাঁকে নেওয়া হয়েছে তাও বেশ স্পষ্ট। এনসিএ-তেও মম্মদ সামি কয়েকজিন আেই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জসপ্রীত বুমরার পরিবর্তেই ভারকীয়দলে এসেছেন মহম্মদ সামি

সব মিলিয়ে মহম্মদ সামিকে নিয়ে বেশ আশাবাদী রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ সুরু হওার আগেই করোনায় আক্রকান্ত হয়েছিলেন মহম্মদ সামি। সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নামতে পারেননি তিনি। এরপরই মহম্মদ সামিকেএনসিএ-তে ফিটনেস পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয়েছিস। সেই সময়ই আবার চোটের ধাক্কায় চিটকে গিয়েছিলেন জসপ্রীক বুমরাহ। সব  মিলিয়ে মহম্মদ সামির সুস্থ হয়ে ওটা এবং ফিট হয়ে ওঠা নিয়ে বেশ খুশি রোহিত শর্মা।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যখন মহম্মদ সামির প্রসঙ্গে আসে সেই  সময় আমি যথেষ্ট ভালভাবেই জানি যে তিনি গুই থেকে তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তিনি তাঁর বাড়িতে ছিলেন এবং ফার্মেই সময় কাটিয়েছেন। এরপরই মহম্মদ সামিকে এবসিএএ-তে ডেকে পাঠানো হয়েছিল। তিনি এবনসিএ-তকে এসে যথেষ্ট কঠিন পরিশ্রম করেছেন। টানা ১০ দিন মহম্মদ সামি সেখানে নিজের ফিটচনেস ট্রেনিং সেরেছেন। এরপরই দলের সঙ্গে ব্রিসবেনে পৌঁছেছেন মহম্মদ সামি”।

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বরকাপের পর ফরে ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত মাঠে নামেননি মহম্মদ সামি। রবিবার দলের সহ্গে প্রথম প্র্যাকটিস সেশনে নেমেছিলেন তিনি। সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ভারকতীয় দল প্রথম প্রস্তুতি ম্যাচে নামবে। সেখানেই যে মহম্মদ সামির দিকে সকলে তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp