টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার সেঞ্চুরী পাওয়া নিয়ে আশাবাদী গ্রেম সোয়ান

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: BCCI)

টি টোয়েন্টি বিশ্বকাপ সুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবারও সেই চির প্রতিদ্বনেদেবী পাকিস্তানের বিরুদ্ধেই মাঠে নামছে ভারত।  বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রোহিত শর্মাকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করে দিলেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার গ্রেম সোয়ান। টি টোয়েন্টিতে বরাবরই ভয়হ্কর ক্রিকেচারে রোহিত শর্মা। যগিও শেষ কয়েকটা বছর টি টোয়েন্টিতে তাঁর ব্যাটে কোনও সেঞ্চুরী নেই। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেই রোহিত শর্মা সেঞ্চুরী পাবে বলে মনে করছেন গ্রেম সোয়ান।

টি টোয়েন্টি ফর্ম্যাটে দেশের জার্সিতে চারটি সেঞ্চুরী রয়েছে রোহিত শর্মার। কিন্তু শেষ চার বছরে দেশের জার্সিতে একটিও সেঞিচরা নেই ভা্রত অধিনায়কের। সেইসঙ্গে চলতি বছরে তাঁর পারফরম্যান্স গ্রাফটাও বেশ নীচের দিকে। এমন পরিস্থিতিতেই অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় দল। রোহিত শর্মার তত্ত্বাবধানেই নামবে তারা। এসিয়া কাপে না পারলেও, রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরী পাবেন বলেই মনে করছেন গ্রেম সোয়ান।

শেষ চার বছরে টি২০-তে রোহিত শর্মার সেঞ্চুরী নেউ

এবারের এশিয়া কাপে রোহিত শর্মা একটি মাত্র ম্যাচ বাদ দিলে প্রতিটি ম্যাচেই কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। একমাক্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই রোহিত শর্মার ব্যাটথেকে বড় রানের ধলক দেখা গিয়েছিল। যদিও সেই ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল। একই তিক্র দেখা গিয়েছিল ঘরের মাঠেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খুব একটা সফল হতে পারেননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ০ রানেই সাজঘরে ফিরেছিলেন তিন। রোহিত শর্মার এমন পারফরম্যান্স যে চিন্তা ক্রমশই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

যদিও রোহিতের এপর ভরসার রয়েছে প্রাক্তন ব্রিটিশ স্পিনারের। তাঁর মতে এই টি টোয়েন্টি বিশ্বকাপেই সেঞ্চুরী পেতে চলেছেন রোহিত শর্মা। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ফর্ম জিনিসটাই এমন। যখন তুমি অধিনায়কত্ব করছ সেই পরিস্তিতিতে কাজটা যথেষ্ট কঠিন হয়ে গিয়েছিল। আরসিবিতে বিরাট অধিনা.ক থাকাকালীন এমন কথা অনেকের মুখেই শোনা গিয়েছিল। কিন্তু একজন ব্যাটার হিসাবে যখন মাঠে যা্চ্ছ, সেই পরিস্থিতিতে নেতৃত্ব নিয়ে ভাবলে চলবে না, নিজের ব্যাটিং নিয়েই ভাবতে হবে। তবে আমার মতে রোহিত শর্মা অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরী পেতে চলেছেন”।

যদিও টি টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যান কিন্তু রোহিত শর্মার সঙ্গেই রয়েছে। ডেভিড মিলারের সঙ্গে দ্রুততম সেঞ্চুরীতে এক স্থানেই রয়েছেন তিনি। যদিও এই মুহূর্তে রোহিত শর্মার পারফরম্যান্স গ্রাফ খানিকটা নীচের দিকে। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে। সেখানেই রোহিত শর্মাকে ফের সেই হিটম্যান অবতারে দেখা যায় কিনা সেটাই দেখার।

close whatsapp