চোট সারিয়ে টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই নামছেন শাহিন আফ্রিদি

Shaheen Afridi
Shaheen Afridi. (Photo by Francois Nel/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি রয়েছে কয়েকদিন। আগামী ১৬ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ফের নিজেদের প্রথম ম্যাচে মুখোুমুখি ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ গিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আর ভারত বনামপাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই ক্রিকেট ভক্তদের সুখবর দিলেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিদ রাজা। ভারতের বিরুদ্ধে পু্রথম ম্যাচেই নামার জন্য কার্যত ফিট শাহিন আফ্রিদি। আর এই খবর যে পাকিস্তান দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রায় দুই মাস পাকিস্তান দল থেকে মাঠের বাইরে রয়েছেন শাহিন আফ্রিদি। চোটের জন্য খেলতে পারেননি এবারের এশিয়া কাপও। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। এরপর একের পর এক সিরিজে ছিলেন না তিনি। আর তাতেই পাকিস্তান শিবিরের উদ্বেগ ক্রমশ বাড়ছিল। বিশেষ করে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর চিন্তাটা অনেকটাই বেড়েছিল।

চোটের জন্য এশিয়া কাপে ছিলেন না শাহিন আফ্রিদি

যদিও সেই সময়ই নিজের চিকিত্সা করানোর জন্য লন্ডনে পাড়ি দিয়েছিলেন শাহিন আফ্রিদি। নিজের ফিটনেসের ছবিও শেয়ার করেছিলেন এই তরুণ পাকিস্তানী বোলার। কিন্তু জল্পনা একটা চলছিলই। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে পাকিস্তান। সেই ম্যাচেই শাহিন আফ্রিদিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে একটা দুঞ্জন শুরু হয়েছিল। ভারতের বিরুদ্ধে ম্যাচ যে কতটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষ করে হতবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের অন্যতম প্রধান কারিড়ওএ ছিলেন এই শাহিন আফ্রিদি। এবার সেই শাহিন আফ্রিদিকেই ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে দেখা দিয়েছিল আশঙ্কা। যদিও রামিদজ রাজা নিজেই সেই আশঙ্কা দূর করেছেন। সেখানেই রামিজ রাজা জানিয়েছেন, “শাহিন আফ্রিদি এখন পুরোপুরি ফিট। টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার পাশাপাশি ভারতের বিরুদ্ধেও বিশ্বকাপের ম্যাচে খেলবেন তিনি”।

ইতিমধ্যেই বিশ্বকাপে অন্যান্য দলের ব্যাটারদের উদ্দেশ্যে হুমকিদিয়েছেন শাহিন আফ্রিদি। আর ভারতের বিরুদ্ধে যে নিজের একশো শতাংস দিতে তিনি প্রস্তুত তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেইসঙ্গে এবারের পাকিস্তান শিবিরে রয়েছেন নাসিম শাহ। এশিয়া কাপে যাঁর পারফরম্যান্স সকলেই দেখেছেন। শাহিনের সঙ্গে নাসিম শাহ যে আরপও ভয়ঙ্কর হয়ে উঠবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

close whatsapp