“ভারতের কাছে পাকিস্তান প্রার্থনা করছিল” – দেশের ক্রিকেট দলের বেহাল দশার কথা বেরিয়ে এল আখতারের মুখ থেকে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানকে জিততেই হবে
আপডেট করা - Nov 3, 2022 12:08 pm

বাংলাদেশের বিরুদ্ধে ২রা নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সুপার ১২ পর্বের ম্যাচে একটি জটিল পরিস্থিতি থেকে ভারত উদ্ধার লাভ করেছে এবং চার ম্যাচে তিন জয় নিয়ে সেমি-ফাইনাল জায়গা পাওয়া প্রায় পাকা করে ফেলেছে দুর্দান্ত জয়ের পরে।
এদিকে, পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বলেছেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সত্যিই ভালো খেলছে। পাকিস্তানের শেষ যারে যাওয়ার যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য বাংলাদেশের বিপক্ষে ভারতের হারের আশা করেছিলেন তিনি, কিন্তু আদতে তা ঘটেনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ কঠিন হবে বলে মনে করছেন এই ক্রিকেট বিশেষজ্ঞ। মেন ইন গ্রিনকে যে কোন মূল্যে আসন্ন ম্যাচটি জিততেই হবে এবং টুর্নামেন্টে তাদের আশা বাঁচিয়ে রাখতে তাদের বিশাল বড় ব্যবধানে জয়ের জন্য তাকিয়ে থাকতে হবে।
“তারা ম্যাচটিতে বিপদে পড়তে পারত কিন্তু তারা তা করেনি। ভারত সত্যিই ভালো করেছে। ভারতের কাছে পাকিস্তান প্রার্থনা করছিল যেন খেলাটা তারা কোনভাবে হেরে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটা কঠিন হবে। এটি একটি অসাধারণ ম্যাচ হতে চলেছে। এটা পাকিস্তানের জন্য সহজ হবে না,” বলেছেন আখতার।
বিরাট কোহলির হোতেল রুমের ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে নিজের মত জানিয়েছেন শোয়েব আখতার
টুর্নামেন্টে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখার জন্য কোহলির প্রশংসাও করেছেন আখতার। কোহলির হোটেল রুমের ভাইরাল ভিডিও সম্পর্কেও এক্সপ্রেস পেসার তাঁর মতামত দিয়েছেন। তিনি বলেছেন, কোহলির রুমের সবকিছু ঠিকঠাকভাবে সাজানো ছিল যা তাঁর আচরণের পরিচায়ক।
“আমি মনে করি বিরাট কোহলি অসাধারণ। এ ছাড়াও, গতকাল তার হোটেল রুম সম্পর্কিত ভিডিওটি প্রকাশিত হয়েছিল। আমরাও সব সময় হোটেলে থাকি, তাই আমি স্টাফ এবং ভক্তদের অনুরোধ করছি এই ধরনের ভিডিও না করার জন্য। আপনি ভিডিওতে তার ব্যক্তিগত জিনিস দেখিয়ে তার ব্যক্তিগত জীবন আক্রমণ করেছেন। কেউ কেউ তাদের স্ত্রী-সন্তান নিয়ে থাকছেন। কিন্তু সে খুব পরিপাটি দেখে খুশি হলাম। সবকিছু ঠিকমতো সাজানো আছে। এর থেকে তার আচার-ব্যবহার বোঝা যায়,” আখতার যোগ করেছেন।