স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভের টিকিট পাকা জিম্বাবোয়ের

Zimbabwe
Zimbabwe. ( images source Twitter/Zimababwe cricket )

দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়ে আগেই জিম্বাবোয়ের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল তাদের বোলাররা। সেই পথে হেঁটেই দীর্ঘদিন পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছনোর রাস্তা পাকা করল জিম্বাবোয়ে। স্কটল্যান্ড লড়াইটা করলেও, জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষরক্ষা করতে তারা পারেনি। আবাও সেই সিকান্দার রাজার কাছেই হার মান হল স্কটিস বোলারদের। তাঁর ঝোরো ইনিংসেই স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিয়ে সুপার টুয়েলভের ছাড়পত্র জোগার করে ফেলল জিম্বাবোয়ে। দুরন্ত ইনিংস খেলেছেন ক্রেইগ আরভিনও। ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে জিম্বাবোয়ে।

জিম্বাবোয়ের জার্সতে এই বছরের সুরু থেকেই সিকান্দার রাজা দুরন্ত ফর্মে রয়েছেন। ঘরের সিরিজ গুলোতে প্রতিটি ম্যাচেই কার্যত সফল হয়েছেন তিনি। এই ধারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও ধরে রেখেছেন তিনি। প্রথম ম্যাচেও যেমন জিম্বাবোয়ের জয়ের অন্যতম কারিগড় ছিলেন তিনি। তেমনই গ্রুপের শেষ ম্যাচেও তাঁর হাত থেকে এল ঝোড়ো একটাইনিংস। আর সেই সৌজন্যেই বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেল এবার জিম্বাবোয়ে।

সুপার টুয়েলভে ভারত, পাকিস্তানের গ্রুপেই এবার জিম্বাবোয়ে

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ড। এই ম্যাচ যে জিতবে ,সুপারক টুয়েলভর রাস্তা তাঁর জন্যই কুলে যেত। সেখানেই জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান করার একটা লক্ষ্য ছিল স্কল্যান্ড বোলারদের। কিন্তু তা পারেনি তারা। জিম্বাবোয়ের বোলারদের হিসাবী বোলিং.ের সামনেই রীতিমত বোতলবন্দী হয়েছিলেন স্কটিস ব্যাটাররা। সেইসঙ্গে তাদের বড় রানের স্বন্ও শেষ হয়েছিল।  চাতারা, এনগার্ভাদের হিসাবী বোলিংয়ের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেননি স্কটল্যান্ডের ব্যাটাররা। মাত্র ১৩২ রানেই সেষ হয়ে যায় এদিন স্কটল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শরু থেরকেই এদিন আক্রমণা্মক মেজাজে তিলেন ক্রেগ আরভিন। যদিও মেদভিয়ার এবং উইলিয়ামস কিন্তু সেভাবে এদিন ব্যাটিং করতে পারেনি। তবে জিম্বাবোয়ের জিততে খুব একচা অসুবিধা হয়নি। কঠিন পরিস্থিতিতে জিম্বাবোয়ের হাল ধরেছিলেন সেই সিকান্দার রাজা। সেই মুহূর্তে দাঁডি়য়ে তাঁর ২৩ বলে ৪০ রানের ইনিংসটাই জিম্বাবোয়ের সমস্ত বাধা পার করে দিয়েছিল। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৩টি চার ও দুটো ওভার বাউন্ডারি। সিকান্দার রাজা সাজঘরে ফেরার পর জিম্বাবোয়ের জয়টা ছিল সুধু সম.ের অপেক্ষা।

সুপার টুয়েলভে ভারকের গ্রুপেই পড়েছে জিম্বাবোয়ে।  নেদারল্যান্ডসের সঙ্গে একই গ্রুপে রয়েছে জিম্বাবোয়ে ক্রিকেট দল। সেই দ্রুপেই রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান  এবং দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। সেখানেই জিম্বাবোয়ে কোনও অঘটন ঘটাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

close whatsapp