টি টোয়েন্টি বিশ্বকাপে অশ্বিনের সাফল্য নিয়ে আশাবাদী ড্যানিয়েল ভেত্তোরি
আপডেট করা - Sep 15, 2022 7:35 pm

গত সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেখানেই সুযোগ পেয়েছেন এবার রবিচন্দ্রন অশ্বিন। এবারের এশিয়া কাপেও সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও মাত্র একটিই ম্যাচই খেলানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের ওপরই ভরসা রেখেছেন ভারতীয় দলের নির্বাচকরা। ভারতীয় দলের এই অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার যে সাফল্য পাবেন সেই ব্যপারে আশাবাদী ড্যানিয়েল ভেত্তোরি।
এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর খেলার প্রচুর অভিজ্ঞতাও রয়েছে। আর এই সবকিছুই যে ভারতীয় দলকে অনেকটা সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনের যেকোনও পরিস্থিতির সঙ্গে নিজেতে মানিয়ে নেওয়ার যে দক্ষতা রয়েছে সেটাও বারবার মুগ্ধ করেছে এই প্রাক্তন কিউই নিউ জিল্যান্ড ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরিকে। আর এই সমস্তকিছুই তাঁরে অশ্বিনকে নিয়ে অনেক বেশী আশাবাদী করে তুলেছে।
এবারের এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডেও ছিলেন অশ্বিন
টেস্ট ক্রিকেটে বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও রবিচন্দ্রন অশ্বিন বহুবার ভারতীয় দলকে সাহায্য করেছে। যদিও দেশের জার্সিতে টি টোয়েন্টিতে সেভাবে তাঁর পারফরম্যান্স দেখা যায়নি। কিন্তু এবারের আইপিএলে সমস্ত হিসাব বদলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে যেমন প্রতিপক্ষকে থমকে দিয়েছেন তিনি। তেমনই ব্যাট হাতেও কিন্তু টি টোয়েন্টিতে বেশ নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করেছেন অশ্বিন। সেই সবকিছুই স্বস্তি যোগাচ্ছে আরেক তারকা স্পিনারকে।
এই প্রসঙ্গে ড্যানিয়েল ভেত্তোরি জানিয়েছেন, “আমরা সকলেই জানি টেস্টে রবিচন্দ্রন অশ্বিন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। এছাড়া এবারের আইপিএলেও তিনি নজের ফর্ম প্রদর্শন করেছেন এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও এসেছেন অশ্বিন। তিনি এমন একজন ক্রিকেটার যেকোনও পরিস্থিতির সহ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। এছাড়া অশ্বিন খুব ভালভাবেই বুঝতে পারেন যে কোন সময়ে কী করতে হবে। আমার মনে হয় তাঁকে যদি নেওয়া হয় তিনি জানেন কেমন পারফরম্যান্স করতে হবে। এর আগে অস্ট্রেলিয়ায় বহু ম্যাচ খেলতে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে”।
গত সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের নির্বাচকরা। চোটের জন্যছিটকে গিয়ছেন রবীন্দ্র জাদেজা। সেই কথা বিচার করেই য়ে স্পিন অল রাউন্ডার হিসাবে রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হয়েছে তা বেশ স্পষ্ট। এছাড়া অস্ট্রেলিয়ার পিচে রয়েছে তাঁর বহ ম্যাচ কেলার অভিজ্ঞতা। গতবারের বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন তিনি। এবার সেই রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ায়ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার।