“আইসিসি অনেকটাই ভারতের দিকে ঝুঁকে থাকে” – ভারতের জয় মানতে না পেরে আফ্রিদির আজব অভিযোগ

বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করেছেন আফ্রিদি

Shahid Afridi
Shahid Afridi. (Photo by RIZWAN TABASSUM/AFP via Getty Images)

ভারত বুধবার সুপার ১২ গ্রুপ ২ ম্যাচে বাংলাদেশকে পাঁচ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছে। ১৮৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ঝোড়ো গতিতে শুরু করেছিল তাদের ওপেনার লিটন দাস বিধ্বংসী মেজাজে থাকায়। তিনি পাওয়ারপ্লেতে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।

তবে বৃষ্টির বিলম্বের কারণে বাংলাদেশের অগ্রগতি মন্থর হয়ে যায় এবং তারা ১৬ ওভারে ১৫১ রানের পরিবর্তিত লক্ষ্য তাড়া করতে নেমে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে ১৪৫/৬-এর বেশী স্কোর করতে পারেনি। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ সাত ওভারে ৬৬/০ পৌঁছে গিয়েছিল এবং ডিএলএস পার স্কোর ৪৯/০-এর চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল। খেলা আর শুরু না হলে বাংলাদেশই জিতে যেত। 

পুরো খেলা জুড়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা কিছু বিতর্কের জন্ম দেয়। শাকিব আল হাসান প্রথমে তাঁর অসন্তোষ প্রকাশ করেছিলেন যখন আম্পায়ার একটি ডেলিভারিকে বাউন্সার হিসাবে বিবেচনা করেছিলেন বিরাট কোহলির হাত নাড়ানোর পরে এবং সেই বাউন্সারটি ওভারের দ্বিতীয় বাউন্সার হওয়ায় সেটি নো-বল ঘোষিত হয়েছিল। এরপর, বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান কোহলির বিরুদ্ধে ‘ভুয়ো ফিল্ডিং’ করার অভিযোগ তোলেন।

নুরুলের মন্তব্যের পর অনেক বিশেষজ্ঞ এবং পন্ডিত তাঁদের মতামত প্রকাশ করেছেন এবং পিছিয়ে থাকেননি প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিও। তিনি বলেছেন, “শাকিব আল হাসান একই কথা বলেছে এবং এটি স্ক্রিনেও দেখানো হয়েছে। সবাই মাঠ দেখেছে, সেটা খুবই ভেজা ছিল। আমি মনে করি যে আইসিসি অনেকটাই ভারতের দিকে ঝুঁকে থাকে। তারা নিশ্চিত করতে চায় যে ভারত যেন সেমি-ফাইনালে পৌঁছয়। যে কোন মূল্যে। এবং আম্পায়াররাও একই ছিলেন যাঁরা ভারত বনাম পাকিস্তান খেলার দায়িত্ব পালন করেছিলেন। গোটা বিশ্ব জানে তারা সেরা আম্পায়ারের পুরষ্কার পাবে।” 

বাংলাদেশ যে লড়াই দেখিয়েছে তা দুর্দান্ত ছিল: শাহিদ আফ্রিদি

ভারতের সমালোচনা করার সময় শাহিদ আফ্রিদি বাংলাদেশের ওপেনার লিটন দাসের প্রশংসা করেছেন। রান আউট হওয়ার আগে মাত্র ২৭ বলে ৬০ রান করেন লিটন। ভারতীয় বোলাররা একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে বিপর্যস্ত করে দেয়।

“আমি জানি কী হয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে, বিরতির পরপরই খেলা আবার শুরু হয়। এটা খুব স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে খেলা থাকায় চাপ অনেক কিন্তু লিটনের ব্যাটিং ছিল আশ্চর্যজনক। সে ইতিবাচক ক্রিকেট খেলেছে। ছয় ওভারের পরে, আমার মনে হয়েছিল যে বাংলাদেশ যদি আরও ২-৩ ওভারের জন্য উইকেট না হারায় তবে তারা ম্যাচটি জিতে যেত। সামগ্রিকভাবে, বাংলাদেশ যে লড়াই দেখিয়েছে তা দুর্দান্ত ছিল,” আফ্রিদি উল্লেখ করেছেন।

close whatsapp