এক মাস আগেই টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট শেষ
আপডেট করা - Sep 15, 2022 3:13 pm

এশিয়া কাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও চিত্রটা বদলাল না। টি টোয়েন্টি বিশ্বকাপে বারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হতে এখনও প্রায় একমাস বাকি রয়েছে। কিন্তু ভারত বনাম পাক লড়াইয়ের টিকিট ইতিমধ্যেই শেষ। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৩ অরক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ হওয়ার এক মাস আগেই শেষ সমস্ত টিকিট। শুধু তাই নয় টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিমধ্যেই প্রায় ৫ লক্ষ্য টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট সামনেই আসতেই শেষ।
এশিয়া কাপেও দেখা গিয়েছিল এই একই ছবি। যেদিন ভারত বনাম পকিস্তান ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে, সেদিন কয়েক মুহূর্তেই মধ্যেই শেষহয়ে িগয়েছিল সেই ম্যাচের টিকিট। এদিন অস্ট্রেলিয়াতেও তার অন্যথা হল না। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের অপেক্ষাতেই ছিল সকলে। সেই ম্যাচের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ।
আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান
আর এই ঘটনাতে যে সকলেই কার্যত হতবাক হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গতবার এই টি টোয়েন্টি বিশ্বকাপেই সবচেয়ে বড় অঘটনের স্বাক্ষী ছিল ভারতীয় দল। পাকিস্তানের কাছে কোনওধরনের বিশ্বকাপে না হারার রেকর্ড ভেঙেছিল সেদিন। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের যাত্রাও কার্যত শেষ হয়ে গিয়েছিল। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও এক গ্রুপে ভারত ও পাকিস্তান।
শুধু ভার বনাম পাকিস্তান ম্যাচেরই নয়, “টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিমধ্যে পাচ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়ছে। এই প্রসঙ্গেই আইসিসির চেয়ারম্যান বলেছেন, ইতিমধ্যেই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রায় পাঁচ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর তাতেই আমরা অত্যন্ত আপ্লুত। বিশ্বকাপ শুরুর এক মাস আগে থেকেই উত্তেজনার পাদ তুঙ্গে পৌঁছেছে। এবারের বিশ্বকাপ এক অন্য মাত্রাই পেতে চলেছে। এখনও অবশ্য কিছু টিকিট বিক্রি হওয়া বাকি রয়েছে, আমরা আশা রাখছি সেটাও শীঘ্রই বিক্রি হয়ে যাবে”।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত জিততে পারলেও, সুপার ফোরের মঞ্চে কিন্তু হেরেই গিয়েছে। এূার বিশ্বকাপের মঞ্চে ফের দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি। বিশ্বকাপের মঞ্চেই গতবারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। গত সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে এখন সুধুই নামার অপেক্ষা টিম ইন্ডিয়ার।