সিকান্দার রাজার চওড়া ব্যাটে ভর করে জয় দিয়ে যাত্রা শুরু জিম্বাবোয়ের
আপডেট করা - Oct 17, 2022 6:47 pm

দুরন্ত ফর্মে রয়েছেন সিকান্দার রাজা। ঘরের মাঠে সিরিজ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ। জিম্বাবোয়ের সাফল্যের প্রধান চাবিকাঠির নামই এখন সিকান্দার রাজা। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল জিম্বাবোয়ে। সিকান্দার রাজার দুর্ধর্ষ ইনিংসটাই এদিন জিম্বাবোয়ের জয়ের রাস্তাটাতৈরি করে দিয়েছিল। বাকি কাজটা বল হাতে ছাতারা, মুজারবানিরাই করে দেন। প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে সুুপার টুয়েলভের দিকে অনেকটা এগিয়ে গেল জিম্বাবোয়ে। পরের ম্যাচ জিততে পারলেই রাস্তা পাকা।
ঘরের মাঠে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বারবারই এই সিকান্দার রাজান নাম শোনা গিয়েছে। এদিন টি টোয়েন্টি বিশ্বকাপের ম়্চেও সেই সিকান্দার রাজাই জিম্বাবোয়ের ত্রাতা। কঠিন পরিস্থিতিতে দলকে শুধু বাঁচালেনই নয়, আইরিশদের বিরুদ্ধে জয়ের রাস্তাটাও তৈরি করে দিয়ে গিয়েছিলেন তিনি। সেইসহ্গে জিম্বাবোয়ের বোলাররাও দুরন্ত ফর্মে ছিলেন। আয়ারল্যান্ডের ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেননি তারা। ১৪৩ রানেই আয়ারল্যান্ডকে থামিয়ে দিয়েছিল জিম্বাবোয়ে।
৮২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সিকান্দার রাজা
টস জিতে এদিন আয়ারল্যান্ড অধিনাক প্রথমে বোলিং.য়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতেই ৩৭ রানের মধ্যে জিম্বাবোয়ে ৩ উইকেট খুইয়ে বেশ চাপেও পড়ে গিয়েছিল। সেই জায়গাথেকেই দলের হাল ধরেন সিকান্দার রাজা। কখনও উইলিয়ামস তো কখনও শুম্বা তাঁকে সঙ্গত দিয়েছেন। কিন্তু বেশীক্ষণ তা স্থায়ী হয়নি। তবে সিকান্দার রাজাকে এদিন থামাতে পারেননি আইপিশ বোলাররা। সময় যত এগিয়েছে ততই আক্রমণাত্মক ক্রিকেটার হয়ে উঠেছিলেন তিনি। আর সেইসঙ্গেই ক্রমশ ব্যাকফুটে চলে গিয়েছিল আয়ারল্যান্ডের বোলাররা।
Raza to the moon!
We can reveal that this 6 from Sikandar Raza is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Zimbabwe vs Ireland.
Grab your pack from https://t.co/8TpUHbQQaa to own iconic moments from every game. pic.twitter.com/veJGtGm1ja
— ICC (@ICC) October 17, 2022
https://twitter.com/BrendanTaylor86/status/1581990955984379905
Back at the #T20WorldCup with a win!
On to the next one. 💪🏽 pic.twitter.com/9xSubS3q3f
— Zimbabwe Cricket (@ZimCricketv) October 17, 2022
A solid performance from Zimbabwe 🥳
They start off their campaign with a win against Ireland in the Group B fixture 👏🏻#ZIMvIRE | #T20WorldCup | 📝 https://t.co/65kcA0JXUD pic.twitter.com/rVXfZndzFL
— T20 World Cup (@T20WorldCup) October 17, 2022
Nicely done @ZimCricketv 👏 ..
— Herschelle Gibbs (@hershybru) October 17, 2022
A tough day.
Zimbabwe win by 31 runs.
SCORE: https://t.co/2hvsnmcw1q#ZIMvIRE #BackingGreen #T20WorldCup ☘️🏏 pic.twitter.com/PdX5taxPty
— Cricket Ireland (@cricketireland) October 17, 2022
Muzarabani is a real BLESSING for @ZimCricketv quick and very skilful #T20worldcup22
— Prasanna (@prasannalara) October 17, 2022
https://twitter.com/fwildecricket/status/1581955032194293762
I don't even know what to tweet about Sikandar Raza right now other than if you haven't been watching, you've lost.
— Osman Samiuddin (@OsmanSamiuddin) October 17, 2022
Top knock @SRazaB24 & excellent bowling performance @ZimCricketv …. Go 🇿🇼 #ICCT20WorldCup2022
— Alan Butcher (@abutch58) October 17, 2022
শেষ বলে এদিন আউট হল সিকান্দার রাজা। যদিও ততক্ষণে যা করার তিনি করে দিয়েছেন। টি টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রানের মালিক তখন সিকান্দার রাজা। ৪৮ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস এদিন খেলেছিলেন তিনি। তাঁর গোটা ইনিংসটা জুড়ে ছিল পাঁচটি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি। শেষপর্যন্ত তাঁর চওড়া ব্যাটে ভর করে এদিন জিম্বাবোয়ে থামে ১৭৪ রানে।
আয়ারল্যান্ডের সামনে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল জিম্বাবোয়ে। যে পল স্টার্লিং এবং বালব্রিনি জুটি আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিল এদিন। তারাই মাত্র ১৪ রানের মধ্যে ফিরে গিয়েছেন। টেকটরও ১ রানের বেশী করতে পারেননি। আয়ারল্যান্ড ব্যাটারদের বিরুদ্ধে এদিন ভয়ঙ্কর মেজাজে ছিলেন মুজার বানি। তিনি একাই তুলে নিয়েছেন ৩ উইকেট।
সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন ছাতারা ও এনগার্ভা। ১৪৩ রানেই শেষ হয়ে গিয়েছে এদিন আয়ারল্যান্ড। সুপার টুয়েলভের দিকের রাস্তাটা যে তারাও বেশ কঠিন করে ফেলল তা বলার অপেক্ষা রাখে না।