ওপেনিং সঙ্গী মান্ধানার মতো দাম না পেলেও অধিনায়ক হরমনপ্রীতকে ছাড়িয়ে গেলেন শাফালি
২.০০ কোটি টাকার দরে দিল্লি ক্যাপিটালস কিনেছে শাফালিকে
আপডেট করা - Feb 13, 2023 6:05 pm

বহুল প্রতীক্ষিত মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম আয়জিত হচ্ছে ১৩ই ফেব্রুয়ারি (সোমবার) মুম্বাইয়ে। মোট ৪৪৮ জন মহিলা ক্রিকেটারের নাম নিলামের জন্য নথিভুক্ত করা হয়েছে। নিলামের আগে যে ভারতীয় ক্রিকেটাররা প্রচুর অর্থ পাবেন বলে আশা করা হয়েছিল, তাঁদের মধ্যে একজন ছিলেন আগ্রাসী ওপেনার শাফালি ভার্মা।
১৯ বছর বয়সী সম্প্রতি ভারতকে একটি শিরোপা জিতিয়েছিলেন যখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এশিয়া কাপের পরে এটিই ছিল ভারতীয় মহিলাদের প্রথম বড় টুর্নামেন্ট জয়। উল্লেখ্য, ভারতীয় অধিনায়ক হিসেবে শাফালি সাত ইনিংসে ২৪.৫৭ গড় ও ১৯৩.২৫ স্ট্রাইক রেটে ১৭২ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান-স্কোরার ছিলেন। ২০২০ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শাফালি ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, যেখানে তিনি পাঁচ ইনিংসে ৩২.৬০ গড়ে এবং ১৫৮.২৫ স্ট্রাইক রেটে ১৬৩ রান করেছিলেন।
ডাব্লিউপিএল নিলামে তাঁর নাম আসার সঙ্গে সঙ্গে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে বিডিং যুদ্ধ শুরু হয়ে যায়। ৫০ লাখ টাকার বেস প্রাইস থেকে তাঁর দাম দ্রুত উর্ধ্বমুখী হতে থাকে এবং তাঁর দর দিল্লি ক্যাপিটালস ২ কোটি টাকায় নিয়ে যাওয়ার পরে অন্য কোনো দল সেই দর ছাপিয়ে যেতে পারেনি।
Watch Here: WPL Auction Live Updates
হরিয়ানায় জন্মগ্রহণকারী আক্রমণাত্মক ব্যাটার ২০১৯-এর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি-২০র মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পরে জাতীয় মহিলা দলের প্রতিনিধিত্বকারী সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠেছিলেন তিনি। ২০২১-এর জুনে শাফালি আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই ভারতের প্রতিনিধিত্বকারী সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে ওঠেন।
শাফালি এখনও পর্যন্ত ২১টি ওডিআই খেলেছেন, এবং ২৬.৫৫ গড় ও ৮৩.৬২ স্ট্রাইক রেটে ৫৩১ রান করেছেন। তাঁর সংগ্রহে চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি ৫২টি টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করে ২৪.৭৮ গড়ে এবং ১৩৪.৪৬ স্ট্রাইক রেটে ১২৬৪ রান করেছেন।
শাফালিকে দিল্লি ক্যাপিটালসে যেতে দেখে উচ্ছ্বসিত টুইটার
Jemimah and Shafali Verma with Meg Lanning as captain in Delhi Capitals. Ye delhi wale asli Baniya hai. #WPLAuction #WPL2023
— Avinash Aryan (@avinasharyan09) February 13, 2023
Jemima Rodrigues sold at higher price than Shafali Verma, is this consolidation price for yesterday's match #WomensIPL #WPLAuction
— 난디타 자아 (@nanditajha5) February 13, 2023
Jemimah Rodrigues.
Meg Lanning.
Shafali Verma.– Delhi Capitals got 3 fantastic players in no time!
— Shibashis Chatterjee (@Iamshibashis) February 13, 2023
Delhi Capitals are on a roll. Jemimah Rodrigues, Meg Lanning and Shafali Verma back to back🔥
— Atharva (@kulkarni_ath) February 13, 2023
https://twitter.com/womensportz/status/1625077629127888896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1625077629127888896%7Ctwgr%5E25addb45df11b77174936248580d6741c426fce4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fthey-are-on-a-roll-twitter-ecstatic-as-delhi-capitals-rope-in-shafali-verma-for-inr-2-crore%2F
Jemimah Rodrigues.Meg Lanning.
Shafali Verma in DC woww !!— 🎰 (@StanMSD) February 13, 2023
shafali verma we got best player💪
— Kapil 🕸️ (@KapilPandey09) February 13, 2023
https://twitter.com/ABHINANI1709/status/1625077497749721089?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1625077497749721089%7Ctwgr%5E25addb45df11b77174936248580d6741c426fce4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fthey-are-on-a-roll-twitter-ecstatic-as-delhi-capitals-rope-in-shafali-verma-for-inr-2-crore%2F