বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে চেতন শর্মাকে বিশেষ পরামর্শ দিলেন শ্রীকান্ত
আপডেট করা - Aug 1, 2022 7:23 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ভারতীয় দল নামার পরই প্রথম একাদশ নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার ক্রিস শ্রীকান্ত। কেন ভারতীয় দলে দীপক হুডা সুযোগ পেলেন না সেটা নিয়েই প্রশ্ন তুলছিলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে বিশেষ পরামর্শ দিলেন শ্রীকান্ত। এবার অস্ট্রেলিয়ার মাটিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানের দল যাতে ভালভাবে গঠন করা হয় তারই পরামর্শ দিচ্ছেন শ্রীকান্ত। খানিকটা রসিকতাও করলেন তিনি।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। গতবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। একবছর পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই বিশ্বকাপে নামছে টিম ইন্ডিয়া। গতবারের স্মৃতি ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। দলের কোচ থেকে অধিনায়ক বদলে গিয়েছেন। ভারতীয় দলের কোচের দায়িত্বে এখন রাহুল দ্রাবিড়। অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে পারবে কিা সে তো সময়ই বলবে।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে নামবে ভারত
কিন্তু তার আগেই ভারতীয় দলের প্রধান নির্বাচক ক্রিস শ্রীকান্তের উদ্দেশ্যে খানিকটা রসিকতা করেই পরামর্শ নেওয়ার কথা বললেন শ্রীকান্ত। শুধু তাঁরই নয়, বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচনের জন্য তাঁর সহ্গে রবি শাস্ত্রীরও পরামর্শ নেওয়ার কতা বলতে শোনা গিয়েছে শ্রীকান্তকে। এই মুহূর্তে বিশ্বকাপের জন্যই দল গঠন নিয়ে চলছে জোরকদমে প্রস্তুতি। নানান পরীক্ষা নীরিক্ষাও চালিয়ে যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই সময়ই এমন বার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ সোরগোল ফেলে দিয়েছে।
ফ্যানকোডে এই প্রসঙ্গে শ্রীকান্ত জানিয়েছেন, “বিশ্বকাপে যদি তারা ঠিকঠাক ভাবে দল গঠন করেন সেটাই আশা করি। এছাড়া চেতন শর্মা রয়েছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক। আমরা একসঙ্গে খেলেছি ভারতীয় দলের হয়ে। চেতন বিশ্বকাপের জন্য ভারতীয় দল সঠিকভাবে নির্বাচন করো। যদি প্রয়োজন পড়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো, আবার রবি শাস্ত্রীকেও ফোন করে পরামর্শ নিয়ে নিতে পারো। আমরা দুজন তোমাকে যথাযতভাবেই সাহায্য করব”।
এই মুহূর্তে ভারতের সামনে রয়েছে রয়েছে ১০টি টি টোয়েন্টি ম্যাচ। যারমধ্যে এশিয়া কাপও রয়েছে। এই ১০টি ম্যাচের মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্বাচন করে নিতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সেদিকেই অবশ্য নজর রয়েছেন রাহুল দ্রাবিড় থেকে নতুন অধিনায়ক রোহিত শর্মার। চলছে নানান পরীক্ষা নীরিক্ষাও।
সামনেই রয়েছে এশিয়া কাপ। সেখানেই এক প্রকার ট্রায়াল রান সেরে নিতে চাইবে ভারতীয় দল। এছাড়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দুটো ম্যাচ খেলার কখা রয়েছে ভারতের।