পাকিস্তান সিরিজ তাদের কাছে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ, জানালেন জস বাটলার

Jos Buttler
Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে ট্যুর করছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে সাত ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ব্রিটিশ বাহিনী। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ।হাতে সময় যে খুব একটা রয়েছে তেমনটা নয়। এবারই ইংল্যান্ডের অধিনায়কের পদে নিযুক্ত হয়েছেন জস বাটলার। আগামী অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে নামবে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এবার মরিয়া হয়ে রয়েছে ব্রিটিশ বাহিনী। পকিস্তান সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসাবেই দেখছেন ইংল্যান্ড অধিনায়ক।

২০১৯ সালে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগেই ইংল্যান্ড শিবিরে বহু বদল এসেছেষ ইসন মর্গ্যানের পরিবর্তে ব্রিটিশ বাহিনীর অধিনায়ক এখন জস বাটলার। পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজটা যে ইংল্যান্ডের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে নামার আগে এই মঞ্চটাকেই নিজেদের প্রস্তুতি হিসাবে বেছে নিয়েছেন ব্রিটিশ অধিনায়ক।

ইয়ন মর্গ্যানের পরিবর্তে ইংল্যান্ডের টি টোয়েন্টি অধিনায়ক এখন জস বাটলার

কয়েকদিন আগেই ঘরের মাঠে ভারতের কাছে সাদা বলের ফর্ম্যাটে চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড। একদিন তেকে টি টোয়েন্টি দুটো সিরিজেই চূড়ান্ত হতে হয়েছিল তাদের ঘরের মাঠে। কোন কোন জায়গায় তাদের খামতি রয়েছে তা এতদিনে বুঝে গিয়েছেন জস বাটলার। পাকিস্তানের বিরুদ্ধে যে সেই জায়গাগুলোই ভাল করে দেখে নিতে চাইছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষ রাখে না। সেইসঙ্গে চোট আঘাতের সমস্যাটাও খানিকটা চিন্তায় রাখছে তাদেরকে।

এই প্রসঙ্গে ম্যাচে নামার আগে জস বাটলাপর জানিয়েছেন, “এই সিরিজটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই এখানে বিশ্বকাপের প্রস্তুতি সারবেন। এই মুহর্তটা আমাদের কাছে খুবই ইউনিক। কারণ অনেকেই চোট আঘাতে জর্জরিত রয়েছে। যারা অবশ্য এই সিরিজে খেলতে না পারলেও, বিশ্বকাপের আগ ফিট হয়ে উঠতে পারেন। তবে আমাদের কাছে সবচেয়ে প্রধান বিষয় হল অস্ট্রেলিয়ার জন্য নিজেদের গুছিয়ে নেওয়া। বিশ্বকাপের প্রস্তুতিই এখন পাখির চোখ আমাদের কাছে। তাই এই সিরিজেই দেখে নিতে চাই যে কোন ক্রিকেটার কোন জায়গায় সবচেয়ে বেশী দক্ষতার পরিচয় দিচ্ছেন”।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অবশ্য অনেকেই ইংল্যান্ডকে ফেভারিটের তকমা দিতে শুরু করেছিল। যদিও জস বাটলার তা মানতে নারাজ। তাঁর মতে পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে কখনোই তারা নিজেদেরকে ফেভারিট ভাবতে পারছে না। কারণ পাক শিবিরেও রয়েছে প্রচুর ম্যাচ ুইনার। বিশেষ করে এশিয়া কাপেও তারা দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে। এখন সুধুই ইংল্যান্ড এই সিরিজে বিশ্বকাপের দল গুছিয়ে নিতে চাইছে।

close whatsapp