শাহিন আফ্রিদির মোকাবিলা করতে বিশেষ প্রস্তুতি রোহিত শর্মার

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Twitter )

হাতে সময় রয়েছে আর মাত্র দুই দিন। আগামী ২৩ অক্টোবরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বড় মহারণ। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিয়েছে। সেই মতো শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুঙ্গে রয়েছে ভারতীয় দলও।  প্রতিপক্ষ শিবিরে রয়েছেন তাবড় তাবড় বোলাররা। সেখানেই আবার রয়েছেন শাহিন আফ্রিদিও। সেখানও কোনওরকম প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ ভারতীয় দলের অধিনা.ক রোহিত শর্মা।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদি যে ভারতীয় দলকে একাই কার্যত শেষ করে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে নাষ রোহিত শর্মাকে শূন্য রানেই সেবার সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন শাহিন আফ্রিদি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বের ভার রয়েছে রোহিত শর্মার কাঁধে। প্রতিপক্ষ শিবিরের শহিন আফ্রিদিকে খেলার প্রস্তুতিই বিশেষভাবে সারছেন রোহিত শর্মা। মেলবোর্নে ভারতীয় দলের নেটে বাঁহাতি পেসারদের থ্রোডাউনেই বিশেষ নজর দিয়েছেন রোহিত শর্মা।

গত টি২০ বিশ্বকাপে শাহিনের কাছেই ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা

আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখানেই শাহিন আফ্রিদি যেভারতীয় দলের জিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে নাষ তাঁকে মোকাবিলা করতেই কোনওরকমের খামতি রাখতে চাইছেন না রোহিত শর্মা। চলছে সেভাবেই প্রস্তুতি। বাঁহাতি বোলাররা বরাবরই ডান হাতি ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সেজন্যই ভারতের নেটে বাঁহাতি বোলারদের থ্রো ডাউনের বিরুদ্ধেই বিশেষ প্রস্তুতি সারলেন রোহিত শর্মা। শাহিনের মোকাবিলা করতে কার্যত তিনি প্রস্তুত।

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবার নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে গিয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটি মানেই যে পেসারদের জন্য তা স্বর্গরাজ্য, তা বলার অপেক্ষা রাখে না। সেজন্য প্রথম থেকেই পার্থকে নিজেদের প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নিয়েছিল ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে যাতে কোনওরকমের খামতি না থাকে সেজন্য অন্যান্য দলের থেকে প্রস্তুতি ম্যাচও ভারতীয় দলই বেশী খেলেছে। এমনকী অস্ট্রেলিয়ার মাটিতে অস্চ্রেলিয়ার বিরুদ্ধেও একটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েগিয়েছে টিম ইন্ডিয়ার।

যদিও প্রস্তুতি ম্যাচে কিন্তু সেভাবে রান পাননি রোহিত শর্মা। কিন্তু পাকিস্তনের বিরুদ্ধে তাঁর ওপর যে দায়িত্ব এনেতটাই বেশী তা ভালভাবেই জানেন রোহিত শর্মা। সেইমতো করেই নিজকে তৈরিও করছেন তিনি। শাহিন আফ্রিদিকে সমলানোটা বরাবরই কঠিন হয়েছে ভারতীয় দলের কাছে। তাঁর বিরুদ্ধে কোনওরকম বুল যাতে না হ সেভাবেই নিজেদের তৈরি করছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।

close whatsapp