“আম্পায়াররা আউট দিয়েছেন, তাই আউট” – শাকিবের আউটের প্রসঙ্গে শাদাব খান

পাকিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাকে আউট হন শাকিব

Shakib-Al-Hasan
Shakib Al Hasan. (Photo Source: Twitter)

রবিবার (৬ই নভেম্বর) অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে লেগ বিফোর উইকেটের (এলবিডব্লিউ) সিদ্ধান্তে খুশি হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর মনে হয়েছিল তিনি ভুল সিদ্ধান্তের শিকার এবং নিজের শরীরীভাষা দিয়ে তা প্রকাশও করেছিলেন। 

মাঠের আম্পায়ার শাকিবকে আউট ঘোষিত করলে, বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার ডিআরএসের সাহায্য চান। তবে টিভি আম্পায়ার মূল সিদ্ধান্তই বহাল রাখেন এবং হতাশ সাকিবকে ডাগ-আউটে যেতে হয়। সেই সিদ্ধান্ত দেখে শাকিব ক্ষিপ্ত ছিলেন এবং সরাসরি মাঠ না ছেড়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। আম্পায়ার বেশ কিছুক্ষণ তাঁকে বোঝানোর পরে গোল্ডেন ডাকে আউট হওয়া ৩৫ বছর বয়সী মাঠ ছাড়েন।

শাকিবকে আউট করা শাদাব খানকে এই বিষয়ে নিজের মতামত জানাতে বলা হলে তিনি বিতর্কে না জড়িয়ে তুলনামূলক নিরাপদ উত্তর দেওয়ার পক্ষে ছিলেন। মেন ইন গ্রিনের সহ-অধিনায়ক মনে করেন সিদ্ধান্তটি সঠিক ছিল।

“এ পর্যন্ত সব ঠিকই এগোচ্ছে। বোলাররা তাদের কাজ করেছে। আমরা কন্ডিশন ভালোভাবে মূল্যায়ন করেছি। আশা করি, ব্যাটাররাও তাই করবে। ফাস্ট বোলারদের জন্য ধীরগতির ডেলিভারি (কার্যকর) এবং যদি আপনি স্পিনার হিসেবে ধীরে বোলিং করেন তবে আপনিও সাহায্য পাবেন। আম্পায়াররা আউট দিয়েছেন, তাই আউট (শাকিবের সিদ্ধান্ত),” ইনিংস বিরতির সময় সম্প্রচারকারীদের সঙ্গে আলাপচারিতায় শাদাব বলেছেন।

ছায়া ইঙ্গিত করে যে ব্যাট বাতাসে ছিল এবং একটি স্পাইক রয়েছে: রবি শাস্ত্রী

ধারাভাষ্য প্যানেলের অংশ হিসেবে থাকা ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী শাকিবের আউটের বিষয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। ৬০ বছর বয়সী এই ব্যক্তির মতে যখন আল্ট্রা এজে একটি স্পষ্ট স্পাইক দেখা গিয়েছিল, তখন ব্যাটটি মাটির সংস্পর্শে ছিল না। তিনি এও বলেছিলেন যে এই সিদ্ধান্তে শাকিবের হতাশ হওয়ায় স্বাভাবিক কারণ এটি খেলার গতি পরিবর্তন করে দিয়েছে।

“যা (ছায়া) ইঙ্গিত করে যে ব্যাটটি হাওয়ায় ছিল এবং একটি স্পাইক রয়েছে, তাই বলটি ব্যাটেই আঘাত করবে, অন্য কোথাও নয়। কিন্তু, আমি মনে করি সে হতাশ হবে, কারণ এর জন্য খেলার পুরো গতি বদলে গিয়েছে। বড় খেলোয়াড়, বড় উইকেট, নকআউট ম্যাচ, এবং যখন অধিনায়ককে এইভাবে আউট হতে হয়, তখন ডাগআউটে এর প্রভাব পড়ে,” ইনিংস বিরতির সময় শাস্ত্রী বলেছিলেন।

close whatsapp