টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে কোন চার দল খেলবে, পছন্দের নাম জানালেন সৌরভ

গতবারের দুই সেমি-ফাইনালিস্ট পাকিস্তান ও নিউজিল্যান্ডকে রাখেননি সৌরভ

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী চলমান টি-২০ বিশ্বকাপ ২০২২-এর বিষয়ে কথা বলেছেন এবং তাঁর মতে সেমিফাইনালে যাওয়া শীর্ষ চার দল বেছে নিয়েছেন। খেলার মাঠে পারফর্ম্যান্স দেখানোর পাশাপাশি তিনি মাঠের বাইরে প্রশাসনিক স্তরেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন জড়িত।

ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে, এবং সৌরভ মনে করেন রোহিত শর্মা ও তাঁর সতীর্থরা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলবেন। টি-২০ বিশ্বকাপের আগের সংস্করণে বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত সুপার ১২ পর্বেই বিদায় নেয় এবং মেন ইন ব্লু সেই ব্যর্থতা সংশোধন করতে চাইবে।

গত বছরের বৈশ্বিক ইভেন্ট থেকে ভারতের হতাশাজনক প্রস্থানের প্রসঙ্গে না গিয়ে সৌরভ বর্তমানের দিকে মনোনিবেশ করার এবং অতীত সম্পর্কে বেশী চিন্তা না করার উপর জোর দিয়েছেন। চলমান টুর্নামেন্টে ইতিমধ্যেই বেশ কিছু অঘটন ঘটতে দেখা গেছে এবং দুই বারের চ্যামইয়ন ওয়েস্ট সুপার ১২ পর্বে পৌঁছনোর আগেই ছিটকে গেছে। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রানের হার দিয়ে।

“আগে যা হয়েছে, তা নিয়ে আলোচনা করে লাভ নেই। ভারত টুর্নামেন্ট জেতার অন্যতম ফেভারিট হবে। বিশ্বকাপে লড়াইটা সম্পূর্ণ আলাদা। ওই দুই-তিন সপ্তাহে যে দলগুলো ভালো খেলবে তারাই এগোবে। দেখুন, আগে বলা কঠিন কিন্তু আমাদের একটা ভালো দল আছে। বিগ হিটার আছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সেই সময়ে ফর্ম খুবই গুরুত্বপূর্ণ,” ইন্ডিয়া টুডেকে বলেছেন সৌরভ।

দক্ষিণ আফ্রিকা ভালো বোলিং দল: সৌরভ গাঙ্গুলী

টুর্নামেন্টের প্রথম-রাউন্ডে কঠিন লড়াইয়ের পর, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস – এই চারটি দল সুপার ১২ পর্বে জায়গা করে নিয়েছে আগে থেকে যোগ্যতা অর্জন করা আটটি দলের সঙ্গে। এখন, ১২টি দল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়বে, শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে – বিশ্বকাপের শিরোপা অর্জন। সমস্ত উত্তেজনার মধ্যে সৌরভ এমন চার দল বেছে নিয়েছেন যাদের সেমিফাইনালে দেখা যাবে।

“আমি ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বেছে নেব। দক্ষিণ আফ্রিকা একটি ভালো বোলিং দল এবং অস্ট্রেলিয়ায় সেটা একটি ফ্যাক্টর হবে,” তিনি শেষে বলেছেন।

close whatsapp