বাংলাদেশের বিরুদ্ধে দীনেশ কার্তিকের পরিবর্তে দেখা যেতে পারে ঋষভ পন্থকে

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই শেষ পাঁচ ওভার উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন ঋষভ পন্থ। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন বাংলাদেশ ম্যাচে ভারতীয়েদলের উইকেটকিপার ব্যাটার হিসাবে দেখা যেতে চলেছে  ঋষভ পন্থকেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই চোট পেয়েছিলেন দীনেশ কার্তিক। ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন  দীনেশ কার্তিক। শোনাযাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধেও নাকি খেলতে পারবেন না দীনেশ কার্তিক। কোডমড়ের চোটের জন্য এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকেও যেতে পারেন দীনেশ কার্তিক।

টি টোয়েন্চি বিশ্বকাপে এবার ভারতীয়টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হিসাবে ছিলেন দীনেশ কার্তিক। যদিও ব্যাট হাতে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। পাকিস্তান, নেদারল্যান্ডস থেকে দক্ষিণ আফ্রিকা প্রতি ম্যাচেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ বলে ৬ রান করেই ফিরে যেতে হয়েছিল এই তারকা ব্যাটারকে। আর তাতেই কিন্তু একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অনেকেই ঋষভ পন্থকে খেলানোর কথাবার্তা বলতে শুরু করে দিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দীনেশ কার্তিকের পরিবর্তে নেমেছিলেন ঋষভ পন্থ

এবার সবকিছু ঠিকঠাক চললে সেই ঋষভ পন্থকেই ভারতীয় দলের জার্সিতে প্রথম একাদশে দেখা যেতে চেলেছে। দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই উইকেটকিপিং করার সময় তাঁর কোমড়ে চোট লেগেছিল। আর তাতেই শেষপ্রযন্ত মাঠ ছাড়তে েহয়েছিল দীনেশ কার্তিককে। সেখানেই শেষ পাঁচ ওভার দেখা গিয়েছিল ঋষভ পন্থকে। এবার শোনাযাচ্ছে সেই ঋষভ পন্থই নাকি বাংলাদেশের বিরুদ্ধেও ভারতীয় দলের প্রথম একাদশে আসতে চলেছেন। দীনেশ কার্তিকের চোট যে বেশ গুরুতর হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

দীনেশ কার্তিকের চোট নিয়ে ম্যাচশেষেই মুখ খুলেছিলেন ভুবনেশ্বর কুমার। চোট যে বেশ গুরুতর হয়েছিল তা মানতে দ্বিধা নেই ভুবনেশ্বর কুমারেরও। ম্যাচ শেষে ভারতীয়েদলের অন্যতম তারকা বোলার জানিয়েছিলেন, “দীনেশ কার্তিকের কোমড়ে কিছু একটা সমস্যা হয়েছে। যদিও ম্যাচ শেষে তাঁর সঙ্গে আমার কথা বলা হয়নি। কিন্তু হোটেলে ফিরে অবশ্যই তাঁর সম্বন্ধে খোঁজ খবর নেব আমি”।

শোনাযাচ্ছে বাংলাদেশ তো বটেই, ভারতীয় দলের হয়ে নাকি এই গোটা বিশ্বকাপেই আর দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। কোমড়ের এই চোটের জন্য নাকি কার্যত ছিটকেই গিয়েছেন দীনেশ কার্তিক। যদিও ভারতীয়েদলের তরফে এখনই কিছু সেভাবে জানানো হয়নি। কিন্তু ক্রিকেট মহলে এমনই গুঞ্জন আরম্ভ হয়ে গিয়েছে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও সেভাবে ভাল রপারফর্ম্যান্স দেখাতে পারেননি দীনেশ কার্তিক। ঋষভ পন্থ ভারতীয়দলে ফিরে ব্যাটিংকে আরএওএ শক্তিশালী করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp