নেদারল্যান্ডসের বিরুদ্ধেই রোহিত শর্মার মুকুটে নতুন পালক
আপডেট করা - Oct 27, 2022 1:46 pm

নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই নতুন রেকর্ডের মালিক হলেন রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গডলেন ভারতীয় দলের অধিনায়ক। তিকরত্নে দিলশানের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ ম্যাচ খেললেন তিনি। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস করতে আসার সময়ই এই রেকর্ডের মালিক হয়েছেন তিনি। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ৩৫টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। ২০০৭ সাল থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন তিনি।
দীর্ঘদিন ধরেই টি টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মার ব্যাটে বড় রান নেই। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও খুব একটা ভাল পারফম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪ রানে সাজঘরে ফিরে গিয়েছ্লেন রোহিত শর্মা। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনওরকম ভুল করেননি তিনি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রথমবার অর্ধশতরানও পেলেন এদিনই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৭ বলে অর্ধশতরান রকরলেন রোহিত শর্মা।
টি টোয়েন্টি বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেললেন রোহিত শর্মা
রোহিত শর্মার আগে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের ঝুলিতে। সেই রেকর্ডই ছুঁলেন এবার রোহিত শর্মাও। পরের ম্যাচে নামলেই তিলকরত্নে দিলশানকেও ছাপিয়ে যাবেন তিনি। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই রেকর্ড গড়ার ম্যাচেই কিন্তু এবারের বিশ্বকাপে প্রথমবার অর্ধশতরানটাও করে ফেললেন তিনি। যদিও শেষপর্যন্ত মাঠে দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি। ৫২ রানেই থেমে যেতে হল রোহিত শর্মাকে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই পাকিস্তান ম্যাচ নিেয়েও মুখ খুলেছেন তিনি। টস জয়ের পর রোহিত শর্মা জানিেয়েছেন, পাকিস্তান ম্যাচের পর এখন আমাদের আরও শান্ত থাকতে েহবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়াই হল প্রধান লক্ষ্য। ফলাফলের কথা না ভেবে নিজেদের আরও উন্ন করাই হল এখন আমাদের প্রধান লক্ষ্য। এটা সবসময়ই আমাদেরকে অনেকটা সাহায্য করবে।
দীর্ঘদিন ধরেই রোহিত শর্মার ব্যাটে কোনও বড় রান ছিল না। অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই ধারা ভাঙলেন তিনি। ডাচদের বিরুদ্ধেই দীর্ঘদিন পর রানে ফিরলেন রোহিত শর্মা। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯ বলে ৫৩ রানেরপ ইনিংস খেলেছেন রোহিত শর্মা। এদিনও শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত শর্মা। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৪টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি।