সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ডেভিড মালান
আপডেট করা - Nov 7, 2022 7:30 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে আর দুধাপ জিততে পারলেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে ইংল্যান্ড। কিন্তু সময় যতএগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়ছে ব্রিটিশ বাহিনীর। আগামী বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের সামিফাইনালে ভারতের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড। আরস সেই ম্যাচেই দলের অন্যতম প্রধান তারকা ক্রিকেটার ডেভিড মালান অনিশ্চিত। সুপারক টুয়েলভের ম্যাচ চলাকালীনই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল েই তারকা ক্রিকেটারকে। এরপর থেকেই আরপ ব্রিটিশ জার্সিতে নামতে পারেননি তিনি।
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে নামার আগে সেটাই এখন প্রধান চিন্তা বাড়াচ্ছে। তাঁকে ভারতের বিরুদ্ধে না পাওয়ার সম্ভাবনাই যে প্রবল তা ইংল্যান্ড ক্রিকেটার মোঈন আলির মন্তব্য থেকেই স্পষ্ট। ডেভিড মালানের মতো ক্রিকেটার অনুপস্থিত থাকা মানে যে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ অনেকটাই দুর্বল তা বলার অপেক্ষা রাখে না। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই সেমিফাইনালের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই মালানের খেলা ঘিরে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।
শ্রীলঙ্কার বিরুদ্ধেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ডেভিড মালান
চলতি বছরে ইল্যান্ডের হয়ে ব্যাট হাতে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ডেভিড মালান। শেষ ম্যাচে ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল। সেখানেই তাঁর চোট থাকা জায়গা. ফের একবার চোট পেয়েছিলেন তিনি। এরপরই ডেভিড মালানকে মাঠ ছেড়ে উঠে যেতে দেখা গিয়েছিল। আর মাঠে নামতে পারেননি তিনি। তাঁর চোট যে বেশ গুরুতরই হয়েছে তা নিয়েও কোনও ধন্দ নেই। এমন পরিস্থিতিতে তাঁর পক্ষে মাঠে নামাটা কতটা সম্ভব হবে সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন খোদ তাঁরই সতীর্থ মৌঈন আলি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে মোঈন আলি জানিয়েছেন, “আমি জানিনা এই মুহূর্তে পুরোপুরি কী পরিস্থিতি, তবে সত্যি কথা বলতে ভারতের বিরুদ্ধে নামার আগে েডেভিড মালানের পরিস্থিতি কিন্তু খুব একটা ভাল নয়। গতকালই তাঁরক স্ক্যান করানো হয়েছে। তারই আসার অপেক্ষায়রয়েছে সকলে। তবে সত্যি কথা বলতে কী তাঁকে দেখে কিন্তু খুব একটা ভাল বলে মনে হচ্ছে না”।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে নিজের ব্যাটি্ং পারফরম্যান্স দেখাতে পারেননি ইংল্যান্ড ব্যাটাররা। বিশেষ করে তাদের মিডল অর্ডারই সবথেকে বেশী ব্যর্থ হয়েছে। সেখানেই ডেভিড মালানের মতো ব্যাটার যদি ্নুপস্থিত থাকে তার প্রভাব যে ইংল্যান্ডের মিডল অর্ডারের ওপর পড়বে তা বলার অপেক্ষা রাখে না।