শ্রীলঙ্কার দিকেই এখন তাকিয়ে রয়েছেন তারা, ম্যাচ শেষে জানিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo by Chris Hyde – CA/Cricket Australia via Getty Images)

আফগানিস্তানের বিরুদ্ধে জয় এলেও তা কার্যত অস্ট্রেলিয়ার কাছে এখন নিস্ফলা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার ঘরের মাঠে। সেখানেই শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি অজিরা। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের কাছে বিরাট ব্যবধানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। আর তারই খেসারত এখন দিতে হচ্ছে তাদের। ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়াই এখন প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেও, মাত্র চার রানে জিততে পেরেছে অজিরা। যেখানে বিরাট ব্যবধানেই জেতার প্রয়োজন ছিল তাদের।

কিন্তু শেষপর্যন্ততা হয়নি। অস্ট্রেলিয়া জিতেছে ঠিকই কিন্তু মাত্র চার রানে জিততে পেরেছে গতবারের বিশ্বকাপ জয়ী দল। এদিন ব্যাটিংয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সেভাবে খেলতে পারেনি, বোলিংয়ে ভাল করলেও, শেষের দিকের কয়েকটা ওভারেই ম্যাচের রং বদলে গিয়েছিল। হয়ত আরেকটু সময়এদিন অস্ট্রেলিয়াকে হারিয়েই দিত আফগানিস্তান। ম্যাচে জয় পেলেও তাই পুরোপুরি স্বস্তি পাচ্ছে না অস্ট্রেলিয়া শিবির। সেই কথা জানাতেও কোনও দ্বিধা করেননি গ্লেন ম্যাক্সওয়েল।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

এদিন অস্ট্রেলিয়ার হয়ে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল মাঠে ছিল বলেই শেষপ্রযন্ত ১৬৮ রান করতে পেরেছিল অস্ট্রেলিয়া। যদিও এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের প্রত্যাশাই সকলে করেছিল। কারণ গ্রুপ ওয়ান থেকে বিশ্বকাপের পর্বে যেতে যে রানরেটই প্রধান বিষয় হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই রান এদিন অস্ট্রেলিয়া করতে ব্যর্থই হয়েছিল। যদিও আফগানিস্তানের বিরু্দ্ধে মাত্র চার রানেই জিততে পেরেছিল তারা।

ম্যাচ শেষে জয়ের আনন্দের থেকেও অজি ক্রিকেটারদের মধ্যে ছিল বড় ব্যবধানে জিততে না পারার হতার ছাপ বেশী। এদিন আফগানিস্তানেক হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থা চলে গেলেও, অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ধারণ যে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচেই হবে তা বলার অপেক্ষা রাখে না। শনিার সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ইংল্যান্ড। ব্রিটিশ বাহিনী জিতলেই বিশ্বকাপ থেকে বিদায় হবে অস্ট্রেলিয়ার। সেই কথা এবার শোনা গেল গ্লেন ম্যাক্সওয়েলের দিকেই।

শ্রীলঙ্কার যাওয়ার সম্ভাবনা না থাকলেও তাদের হাতেই এখন অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ধারণ করছে। ম্যাচ শেষে সেই কথাই বলে গেলেন এদিন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি জানিয়েছেন, “আমাদের ভাগ্য এখন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে। আমি আশাবাদী সেই ম্যাচে শ্রীলঙ্কা আমাদের জন্য কিছু একটা করে দেখাবে”।

এদিন ১৬৮ রান করেছিল অস্ট্রেলিয়া। জয় তো প্রয়োজন ছিলই, সেইসঙ্গে আফগানিস্তানকে অন্তত ১০৬ রানের মধ্যে শেষ করতে হত তাদের। সেটাই এদিন আর অজি বোলাররা করে উঠতে পারেনি।

close whatsapp