দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও প্রথম একাদশ অপরিবর্তিতই রাখতে চলেছে ভারতীয় দল
আপডেট করা - Oct 29, 2022 3:13 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরটা বেশ ভালভাবেই করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অসাধারণ পারফর্মযান্স দেখিয়েছিল টিম ইন্ডিয়া। এবার সানে েরয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিততে পারলেই সেমিফাইনাল কার্যত পাকা হয়ে যাবে ভারতীয় দলের। আর সেই লক্ষ্যেই দলেরক উইনিং কম্বিনেশন যে টিম ইন্ডিয়া ভাঙবে না তা এক প্রকার স্পষ্ট। গত দুই ম্যাচের দল নিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নামতে চলেছে টিম ইন্ডিয়া।
প্রথম ম্যাচে এবারও ভারতীয় দলের সামনে ছিল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গতবার এই পাকিস্তানের বিরুদ্ধেই হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার সেই প্রতিশোধ নিতেই মরিয়া হয়ে ছিল ভারতীয় দল। প্রথম ম্যাচেই ব্যাট হাতে ভারতের সেই বহু কাঙ্খিত প্রতিশোধের আশা পূরণ করেছিলেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই পাকিস্তান বধ করেছিল টিম ইন্ডিয়া। ৮২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে বোলাররাও কিনতু নজর কেড়েছিল।
দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছবে ভারতীয় দল
এরপরই বারতের সামনে চিল নেদারল্যান্ডস। ধারেভারে এগিয়ে থাকলেও, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কিন্তু দল নিয়ে কোনওরকম পরীক্ষা নীরিক্ষা করতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান ম্যাচেরই প্রথম একাদশ সেই ম্যাচে ধরে রেখেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও ব্যাটহাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বিরাট কোহলি। তাঁর এবং সূর্যকুমার যাদবের হাত ধরেই ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। সেখানেও দল পরিবর্তনের কোনও ইঙ্গিত কার্যত ভারতীয় দলের তরফ থেকে নেই।
পরপর দুই ম্যাচেই দীনেশ কার্তিক অবশ্য সেভাবে সফল হতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করতে নেমেও তাঁকে খালি হাতেই পিরতে হয়েছিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট কিপিংয়ে বেশকিছু ভুল করে ফেলেছিলেন তিনি। এরপর তেকেই ঋষব পন্থকে দলে নেওয়ার একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় দল যে এখনই তা নিয়ে ভাবছে না তা ব্যাটিং কোচ বিক্রম রাঠেরের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে।
ঋষভ পন্থ ভারতীয় দলের সঙ্গে থাকলেও, এখনই যে তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই, তা জানিয়ে দিয়েছেন বিক্রম রাঠোর। তাঁর মতে দলে থাকলেও, এই মুহূর্তে ঋষভ পন্থকে খেলানো নিয়ে ভাবছেনা ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও তৈরি রাখা হচ্ছে সকলকেই। পরিস্থিতি অনুযায়ীই সকলকে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।