অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সামির শেষ ওভারের স্পেল মুগ্ধ করেছে আকাশ চোপড়াকে
আপডেট করা - Oct 18, 2022 10:05 pm

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২২ সাল। মাঝে একবছরের বিরতি। ফের ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপের ল্কোয়াডে এসেছেন মহম্মদ সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রস্তুতি ম্যাচে প্রথমবার ভারতীয় দলের জার্সিতে নেমেছিলেন তিনি। মাত্র একটিই ওভার করার সুযোগ পেয়েছিলেন মহম্মদ সামি্। সেখানেই নিজের দক্ষতা গোটা বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। তাঁর হাত ধরেই অস্ট্রেলি.াকে হারাতে পেরেছিল ভারতীয় দল। আর মহম্মদ সামির পারফরম্যান্সেই মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
টি টোয়েন্টি বিশ্বকাপের দল যখন ঘোষণা করা হয়েছিল সেই সময় ভারতীয় দলে সুযোগ পাননি মহম্মদ সামি। তাঁকে ১৫ জনের স্কোয়াডে রাথা হয়নি। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবেই মহম্মদ সামিকে ভারতীয় দলের সঙ্গে রাখা হয়েছিল। কিন্তু এরপরই টিম ইন্ডিয়া শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। পিঠের চোটের জন্য এশিয়া কাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি। এরপরই শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। তাঁর জায়গায় কোন ক্রিকেটারকে দলে নেবে ভারতীয় দল।
শেষ চার বলে চারটি উইকেট পেয়েছিলেন মহম্মদ সামি
সেই সময় থেকে যদিও মহম্মদ সামিরপ নামই উঠে আসছি বিভিন্ন মহলে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের আগেই আবার করোনায় আক্রানম্ত হয়েছিলেন তিনি। তাঁর ফিচনেস নিয়ে একটা ভাবনা ছিল। যদিও এনসিএ-তে ১০ দিনের কঠোর পরিশ্রেম করে সেই ফিটনেস পরীক্ষায় উতরে গিয়েছিলেন মহম্মদ সামি। এরপরই ভারতীয় টি টোয়েন্টি দলে নিজের জায়গা করে নেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথমবার এই বছর দেশের জার্সিতে টি টোয়েন্টির মঞ্চে দেখা যায় মহম্মদ সামিকে।
সেখানে অবশ্য শুরু থেকেই তাঁকে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু শেষ ওভারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে শেষ ওভারে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। সেখানেই নিজেকে প্রমাণ করেছেন মহম্মদ সামি। শেষ চার বলে চারটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিলেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন আকাশ চোপড়া। একইসঙ্গে মহম্মদ সামিকে শুরুর দিকে সুযোগ না দেওয়াতে খানিকটা হতাশও হয়েছেন তিনি।
এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমরা সকলেই আশা করেছিলাম যে মহম্মদ বোধহয় একটা ওভার পাবেন। কিন্তু অধিনায়ক তাঁকে বোলিং দিচ্ছিলেন না। শেষ ছয় বলে যখন অস্ট্রেলিয়ার ১১ রান প্রয়োজন ছিল সেই সময় দেখে মনে হচ্ছিল না যে ভারত আর সেই ম্যাচ জিততে পারবে। সেখানেই তখন মহম্মদ সামি বোলিংয়ে আসেন এবং একের পর এক ইয়র্কার দিতে থাকেন। গোটা ওভারে তিনি মাত্র একটিই শর্ট বল করেছিলেন”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচ জয়ের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন মহম্মদ সামি। নিজেকে প্রমান করেদিয়েছেন তিনি। এবার সামনে নিউ জিল্যান্ড। সেখানে তাঁকে শুরু থেকেই খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।