“কোন দল এই মুহূর্তে আমাদের মুখোমুখি হতে চাইবে না” – হুমকি পাকিস্তানের মেন্টর হেডেনের
সেমি-ফাইনালে পাকিস্তানের জায়গা পাওয়ার জন্য নেদারল্যান্ডসের সাহায্যর কথা স্বীকার করেছেন হেডেন
আপডেট করা - Nov 7, 2022 1:37 pm

অস্ট্রেলিয়ার কিংবদন্তী ওপেনার এবং পাকিস্তান দলের মেন্টর ম্যাথিউ হেডেন পাকিস্তানের ড্রেসিংরুমে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সেমি-ফাইনালে মেন ইন গ্রিন যোগ্যতা অর্জনের পর। গ্রুপ ২ থেকে পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও অভাবনীয়ভাবে ভারতের সঙ্গে এই গ্রুপ থেকে শেষ চারে পৌঁছেছে পাকিস্তান।
তবে অপ্রত্যাশিতভাবে নেদারল্যান্ডসের কাছে হেরে প্রোটিয়াদের মর্মান্তিকবিদায় হয়েছিল। তখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি একটি নকআউট প্রতিযোগিতায় পরিণত হয়েছিল। বাবর আজমের পাকিস্তান এই পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় অর্জন করে সেমি-ফাইনালে জায়গা পাওয়া নিশ্চিত করেছিল। ম্যাচের পরে ড্রেসিংরুমে পাকিস্তানের মেন্টর হেডেন সেমিফাইনালের আগে দলের মনোবল উন্নীত করার জন্য একটি পেপ টক দিয়েছেন।
ড্রেসিংরুমে হেডেন বলেছেন, “এমন ধরনের চিন্তাভাবনা ছিল যে সম্ভবত ফলাফল হাতের বাইরে যেতে চলেছে কিন্তু যে মুহুর্তে পাকিস্তান ক্রিকেট উদ্দেশ্য নিয়ে খেলে এবং তার দাঁত-নখ বার করে আনে, তখন তারা সত্যিকারের ভয়ংকর হয়ে ওঠে,” ড্রেসিংরুমে হেডেন বলেছেন।
🗣️ Encouraging words from 🇵🇰 team mentor Matthew Hayden following the win over Bangladesh that sealed our spot in the semi-finals 🔊#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/OgolOwGfGs
— Pakistan Cricket (@TheRealPCB) November 6, 2022
সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান
সেমিফাইনালের দলগুলির প্রতি সূক্ষ্ম সতর্কবার্তা দিয়ে মেন্টর আরও বলেছিলেন যে নেদারল্যান্ডস তাদের সাফল্যে প্রধান ভূমিকা পালন করেছিল।
“এই পৃথিবীতে এমন কোন দল নেই, এই প্রতিযোগিতায় এমন কোন দল নেই যারা এই মুহূর্তে আমাদের মুখোমুখি হতে চাইবে। তারা ভেবেছিল যে তারা আমাদের থেকে মুক্তি পেয়েছে। এখন, তারা আমাদের থেকে মুক্তি পাবে না। ডাচরা না থাকলে সম্ভবত আমরা এখানে থাকতাম না। এখন আমরা এখানে আছি এবং এটা দুর্দান্ত কারণ কেউ আমাদের এখানে দেখতে চায় না এবং এটিই বিস্ময়ের উপাদান যে সুবিধা আমরা পেয়েছি,” তিনি শেষে বলেছেন।
বৈশ্বিক ইভেন্টের সুপার ১২ পর্বের সমাপ্তি হয়েছে এবং এখন নকআউট পর্ব শুরু হতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে যাওয়ার জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কিউইদের সঙ্গে লড়াই কবে পাকিস্তান।