সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে রোহিত শর্মার প্রশংসায় জস বাটলার

Jos Buttler
Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। বুধবার প্রথম সেমিফাইনালে নামতে চলেছে নিউ জিল্যান্ড ও পাকিস্তান। বৃহস্পতিবারই ইংল্যান্ডের বিরুদেধে নামছে ভারত। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় ব্রিটিশ অধিনায়ক জস বাটলার। অধিনায়ক হিসাবে রোহেত শর্মাকে অনেকটাই এগিয়ে রাখছেন ব্রিটিশ অধিনায়ক জস বাটলার। তাঁর মতে রোহিত শর্মার মতো ঠান্ডা মস্তিষ্কের অধিনা.ক নাকি খুব কমই রয়েছে। অছাড়া রোহিতের প্রশসাতেও পঞ্চমুখ তিনি।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ভাল পারফরম্যান্স দেখাতে  না পারলেও, ভারতীয় দল কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে। তাঁর হাত ধরেই সুপারক চুয়েলভের মড্চে গ্রুপ শীর্ষে থেকে সেমিপাইনালের মঞ্চে পৌঁছেছে এবার টিম ইন্ডিয়া। সেখানেই ইংল্যান্ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগে জোরকদমে দুই শিবিরই এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। এমন সময়ই ভারতীয় অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ শিবিরের অধিনায়ক জস বাটলার।

রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত

দুদিন আগেই ভারতীয় দল সম্বন্ধে প্রশংসা শোনা গিয়েছিল মোঈন আলির মুখে। এমনকী অ্যাডিলেডের সেমিফাইনালে নিজেদের থেকে ভারতকেই এগিয়ে রেখেছিলন মোঈন আলি। নিজেদেরকে আন্ডারকডদ বলতেও দ্বিধা করছেন না তিনি। এবার ভারতীয় দলের প্রশংসা শোনাযাচ্ছে জস বাটলারের মুখে। রোহিত শর্মার নেতৃত্বের দক্ষতার কথাই বারবার উঠে আসছে তাঁর মুখে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে রোহিত শর্মা ভারতীয় দলকে পরিচালনা করেছেন, তে দেখেই নাকি মুগ্ধ হয়েছেন জস বাটলার। সেইসঙ্গে ভারতীয় দলের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি।

সেমিফাইনালের আগে জস বাটলার জানিয়েছেন, “ভারত অসাধারণ একটি দল এবং সেইসঙ্গে রোহিত শর্মাও একজন অসাধারণ অধিনায়ক। আমার মনে হয় তিনি এমন একজন ব্যক্তি যিনি সবসময় ইতিবাচক খেলার কথা বলেন এবং স্বাধীনতাও দেন তিনি। আইপিএলে আমি তখন এনেকটাই চরুণ ছিলাম সেই সময়ই বুঝেছিলান কৌশলগত দিক থেকে তিনি অনেকটাই এগিয়েছিলেন। তিনি সবসময়ই ঠিস সিদ্ধান্ত নেন, যদিও সবসময় তা ধ্রুব নয়”।

এবারের আইপিএলে ধারেভারে ইংল্যান্ডের থেকে খানিকটা এগিয়েই রয়েছে ভারতীয় দল। সেইসঙ্গে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব সহ লোকেশ রাহুল। এচাড়া এই বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে কিন্তু এই ব্রিটিশ বাহিনীকে হারিয়েই সিরিজ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে সকলের মনে।

close whatsapp