ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন হার্দিক পান্ডিয়া?

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Matthew Lewis/Getty Images)

দীর্ঘ ছয় মাস পর ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। দেশের জার্সিতে ফেরার পরই আবারও যেন সেউ পুরনো ছন্দে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। সামনেই রয়েছে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বড়সড় পদোন্নতি হতেচলেছে ভারতের এই তারকা অল রাউন্ডারের। শোনাযাচ্ছে বোর্ডের অন্দরে নাকি তেমনই আলোচনা শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে এশিয়া কাপের আগেই ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

যদিও সবটাই এখন আলোচনা স্তরে। বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে রোহিত শর্মার কাঁধে। আর চাঁর ডেপুটির দায়িত্ব উঠেছে লোকেশ রাহুলের কাঁধে। কিন্তু আইপিএলের পর থেকে লোকেশ রাহুলএখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে বাইশগজে নামতে পারেননি। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি।  এশিয়া কাপ দিয়েই ফের ক্রিকেটের বাইশগজে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। কিন্তুতাঁর জায়গা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া

টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। অস্ত্রোপচারের পর থেকেই মাঠে ব্যর্থ ছিলেন তিনি। তাঁর পারফরম্যান্স নিয়ে উঠতে শুরু করেছিল নানান কথা বার্তাও। বিশ্বকাপের দলে হার্দিকের সুযোগ পাওয়া নিয়েও কম জল্পনা হয়নি। কেন তাঁকে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়েছিল তা নিয়েও প্রাক্তন ক্রিকেটাররা নানান প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। শেষপর্যন্ত ভারতীয় দল থেকে কয়েকদিনের জন্য বিরতি নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

আইপিএলের মঞ্চ দিয়েই ফের বাইশগজে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। নিজেকে সম্পূর্ণ ফিট করে তোলার কাজে ঘরোয়া ক্রিকেট থেকেও বিরতি নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে এবার গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবেই প্রত্যাবর্তন হয়েছিল তাঁর। সেই মঞ্চেই সকলকে হতবাক করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যোগ্য নেতৃত্ব দিয়ে গুজরাতকে অভিষেকেই চ্যাম্পিয়ন করার পাশাপাশি এবার গুজরাতের সর্বোচ্চ রানের মালিকও তিনিই। শুধু তাই নয় উইকেটও পেয়েছেন হার্দিক পান্ডিয়া।

এরপরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন এই তারকা অল রাউন্ডার। সেখানে লোকেশ রাহুল ছিটকে যাওয়ার পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হয়েছিলেন ঋষভ পন্থ। সহ অধিনায়কের দায়িত্ব উঠেছিল হার্দিক পান্ডিয়ার কাঁধে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হয়েছিলেন হার্দিক। সেখানে সিরিজ এসেছিল তাঁর হাত ধরে।

ইংল্যান্ডের বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়া দুধর্ষ ফর্মে ছিলেন। টি টোয়েন্টি সিরিজে দুটো অর্ধশতরানের পাশাপাশি দুবার চার উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। সিরিজের সেরার পুরষ্কার উঠেছিল হার্দিক পান্ডিয়ার হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত বড় রান রা পেলেও, ুইকেট তুলতে ব্যর্থ হননি তিনি। এই সমস্তকিছু দেখার পরই হার্দিক পান্ডিয়ার পদোন্নতি নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।

তাঁর নেতৃত্বের দক্ষতা নিয়ে খুশি নির্বাচকরা। এছাড়া লোকেশ রাহুলের চোট আঘাতের জেরে দলের বাইরে থাকার কারণেও, সহ অধিনায়কের দায়িত্ব নিয়ে একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে হার্দিককে নাকি সহ অধিনায়ক করা হলেও হতে পারে। তবে কী এশিয়া কাপেই হার্দিক পান্ডিয়াকে নতুন দায়িত্বে দেখা যেতে চলেছে, জল্পনা এখন তুঙ্গে।

close whatsapp