বাস ডে লিডের দুর্ধর্ষ পারফরম্যান্সে জয় দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু নেদারল্যান্ডসের

Team Netherlands
Team Netherlands. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images)

হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলেরই বোলাররা দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করলেন। যদিো সেষপর্যন্ত জয়ের হাসি ফুটল নেদারল্যান্ডস ক্রিকোরদের মুখেই। টি টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েই এবাক যাত্রা শুরু করল নেদারল্যান্ডস। দলের বোলাররা অধিনায়ককে স্বস্তি দিলেও, দলের ব্যাটিং পারফর্মযান্স কিন্তু বেশ অস্বস্তিতেই রাখল তাদের। অন্তত সংয়ুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জয়ের পর তো সেই চিত্রই ফুটে উঠেছে সকলের সামনে। তবে এদিন নজর কারড়লেন নেদারল্যান্ডসের বাস ডে লিড।

আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে নেদারল্যান্ডসের ্ভিষেক অবেক আগেই হয়ে গিয়েছেষ সেই জায়গায় সংযুক্ত আরব আমিরশাহী তাদের থেকে বেশ খানিকটা পিছিয়েই রয়েছে। এমন পরিস্থিতিতে এদিন নেদারল্যান্ডস কিন্তু এগিয়েই মাঠে নেমেছিল। অন্তত ফান বিক, মারউইদের মতো নামের অনেকটাই পিছিয়ে পড়েছিল .ংযুক্ত আরব আমিরশাহী। ম্যাচটাও হয়ত  ডাচপাই জিতল। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীর লড়াইটা কিন্তু সকলের মন জিতে নিয়েছে। শেষপর্যন্ত তাদের হার না মানা মনোভাবের পরিতয়ই দিয়ে গিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরশাহীকে ৩ উইকেটে হারাল নেদারল্যান্ডস।

বোলিং ও ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা বাস ডে লিড

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক। এদিন তাদের দলেই চিল এবারেরক টি টোয়েন্িটি বিশ্বকাপের সর্ব কনিষ্ঠ ক্রিকেটার। কিন্তু ব্যাট হাতে কোবওরকম চমকই দেখাতে পারেননি তারা নেদারল্যান্ডস বোলারদের সামনে। এদিন বল হাতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন ডাচ বোলার বাস ডে লিডস। শুরু থেকেই সংযুক্ত আরব আমিরশাহী ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করার কাজটা আকম্ভ করে দিয়েছিলেন তিনি। ভৃত্য অসবিন্দ, বাসিল হামি এবং রপিজওয়ানের মতো ব্যাটারদেরকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই ডাচ বোলার।

৩ওবারে মাত্র ১৯ রান দিয়ে তিনি একাই চতুলে নিয়েছিলেন ৩টি উইতেট। এই পারফরম্যান্সটাই যে এদিন নেদারল্যান্ডসের জয়ের রাস্কাতা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। মাত্র ১১১ রানেই শেষ হয়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। নেদারল্যান্ডসের সামনে তখন একেবারেই সহজ লক্ষ্য। শুরু থেকেই ম্যাক্স ডি ওউড আকত্রমণাত্মক থাকলেও, সংযুক্ত আরব আমিরশাহীর বোলারদের সামনে কিন্তু ডাচ ব্যাটাররাও খুব ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি।

বরং একের পর এক উইকেট খুইয়ে ক্রমশইউ নিজেদের ওপর চাপ বাড়িয়ে ফেলেছিলেন তারা। একসময় শেষ ওবারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে বাকি ছিল ছয় রান। উইকেট ততক্ষণে ৭টি হারিয়ে ফেলেছিলেন তারা। তবে জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি তাদের। ১ বল বাকি থাকতেই এদিন ম্যাচ জিতে নিয়েছে নেদারল্যান্ডস। ৩ উইকেট ও ১৪ রান করে ম্যাচের সেরা বাস ডে লিড।

close whatsapp