নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশেষ পরামর্শ দীনেশ লাড-এর
আপডেট করা - Oct 26, 2022 10:13 pm

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর টি টোয়েন্টি বিশ্বকাপ। ব্যাট হাতে কোথাও রান পাচ্ছেন না রোহিত শর্মা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানে বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স দেখালেও, সেই ম্যাচে কিন্তু রোহিত শর্মা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। মাত্র ৪ রানেই সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। তাঁর এই পারফরম্যান্স দেখার পরই খানিকটা চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। তারমধ্যে অন্যতম হলেন রোহিত শর্মার কোচ দীনেশ লাড।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসাবে প্রথমবার নেমেছিলেন রোহিত শর্মা। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে এখনও পর্যন্ত ভারতীয় দল একটিও টি টোয়েন্টি সিরিজ হারেনি। কিন্তু রোহিত শর্মা একটি জায়গাতেও বড় রান পেতে ব্যর্থ হয়েছেন। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, এখনও পর্যন্ক রোহিত শর্মার ব্যাটে রানের খরা চলছেই। আর তা নিয়েই এবার মুখ খুললেন রোহিত শর্মার কোচ দীনেশ লাড।
পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪ রানেি সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা
টি টোয়েন্টির অধিনায়ক হওয়ারক পর থেকেই রোহিত শর্মার মুখে রয়েছে আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা। যেকোনও পরিস্থিতিতেই অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা শোনা গিয়েছে রোহিত শর্মার মুখে। আর এটা নিয়েই খানিকটা চিন্তায় েরয়েছেন রোহিত শর্মার কোচ দীনেশ লাড। রোহিত শর্মার ক্রিজে খানিকটা সময় দেওয়া উচিত্ বলেই মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে রোহিত শর্মার কোচ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে খানিকটা ঝুঁকিপূর্ণ ক্রিকেটই খেলছেন রোহিত শর্মা। এট একাবেরই তাঁর করা উচিত্ নয়। আমি একেবারেই বুঝতে পারছি না যে কেন রোহিত শর্মা এমনটা করছেন। আমার মনে হয় মাঠে এই অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলে তিনি অত্যন্ত ভুলই করছেন। আমার মনে পিচে একটু বেশী সময়ই নেওয়া উচিত্ তাঁর। একেবারেই উইকেট ছুড়ে দেওয়া উচিত্ হচ্ছে না রোহিত শর্মার।
বিশ্বকাপ তো বটেই রোহিত শর্মাকে অন্তত ১৭ থেরে ১৮ ওভার পর্যন্ত খেলারই পরামর্শ দিচ্ছেন তাঁর কোচ দীনেশ লাড। সেইসঙ্গে প্রতি ম্যাচেই অন্তত ৭০ থেকে ৮০ রান রোহিত শর্মার থেকে প্রত্যাশাও করছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪ রানই করতে পেরেছিলেন রোহিত শর্মা। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছেন তিনি। সেখানেই রোহিত শর্মার ব্যাটে বড় রান আসে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।