সেমিফাইনালের লক্ষ্যে মীরাকেলের আশায় বাংলাদেশের তাসকিন আহমেদ
আপডেট করা - Nov 4, 2022 6:17 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মঞ্চে এখন হাড্ডহাড্ডি লড়াই। বিশেষকরে গ্রুপ-টুয়ের লড়াইয়ের দিকেই তাকিয়ে রয়েছে সকলে। আগামী রবিবার গ্রুপ-টুয়ের লড়াইয়ে নামবে প্রতিটি দল। সেদিনই ভাগ্য নির্ণয় হবে সেই গ্রুপ থেকে সেমিফাইনালে কোনদুই দল যাবে। এই মুহূর্তে ভারত ছাড়া কোনও দলই সেমিফাইনালের রাস্তা সেভাবে পাকা করতে পারেনি। এমন পরিস্থিতিতে আসা কম থাকলেও, এথনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা ছাড়ছে না বাংলাদেশও। মীরাকেলের অপেক্ষাতেই রয়েছে বাংলাদেশ।
ক্রিকেটের বাইশগজে যে যেকোনও সময় অঘটন ঘটতে পারে তা সকলেরই। টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়াই করলেও, শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ। রবিবারই মরণ বাঁচন ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে আশা কমলেও এখনও পর্যন্ত ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যদিও সেই রাস্তাটাও অনেকটাই কঠিন। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে তাদের। সেইসঙ্গে রানরেটও বজায় রাখতে হবে।
শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ
রাস্তাটা কঠিন হলেও কাজটা যে একেবারেই সম্ভব নয় সেই কথা মানতে নারাজ বাংলাদেশ শিবির। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও বাংলাদেশকে নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। সেজন্যই তো পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে মীরাকেলের প্রত্যাশায় রয়েছেন তাসকিন আহমেদ। অনিশ্চয়তার ক্রিকেটে এখনও বিশ্বকাপের সেমিফাইনালের লক্ষ্যে পৌঁছনোর জন্য আশাবাদী তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে তাসকিন আহমেদ জানিয়েছেন, “এই গ্রুপের দিকে তাকালেই অবস্থাটা বোঝা যায়। এই গ্রুপের প্রতিটি ম্যাচেই বেশ হাড্ডহাড্ডি লড়াই দিয়ে শেষ হয়েছে। এখানে যাকিছু হতেই পারে। এই পরিস্থিতিতে মীরাকেল হতেই পারে। গতম্যাচে যেভাবে খেলেছি সেই লড়াই করার মানসিকতা নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে নামব আমরা। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ম্যাচ জিতে নেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য। এই ম্যাচ যদি আমরা জিততে পারি, তবে পরবর্তী হিসাব তখন করতে পারব। এই মুহূর্তে সবকিছু দূরে সরিয়ে ম্যাচ জেতাই আমাদের কাছে প্রধান লক্ষ্য”।
গত ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন লিটন দাস। সেইসঙ্গে বল হাতেও বেশ সফল ছিলেন তাকসিন আহমেদ। পাকিস্তানের বিরুদ্ধেও যে তারা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই মুহূর্তে গ্রুপে ৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে যদি বড় ব্যবধানে হারাতে পারে, তবে সম্ভাবনা থাকতেই পারে। সেজন্য এত সহজেই হাল ছাড়তে তারা নারাজ।