সেমিফাইনালের আগে ব্রিটিশ রাজে নৈশভোজে ভারতীয় দলের ক্রিকেটাররা

Indian Team
Indian Team. (Photo by Quinn Rooney/Getty Images)

সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। গতবার আয়োজক হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই ছিটকে গিয়েছিল ভারত। এবার অবশ্য ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেখানেই আগাম বৃহস্পতিবার মাঠে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচে নামার আগেই বেশ খোশ মেজাজে রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সেমিফাইনালের ম্যাচে নামার আগে অ্যাডিলেডের ব্রিটিশ রাজ হোটেলেই পরিবারের সঙ্গে নৈশভোজে গোটা ভারতীয় দল।

একটানা ম্যাচ খেলে চলেছে ভারতীয় দল। সেইসঙ্গে বিশ্বকাপের মতো মঞ্চে ম্যাচ। এমন মঞ্চে খেলা মানেই যে মাথায় সকলেরই চাপটা অনেকটা বেশী থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেইজন্যই অ্যাডিলেডের এই হোটেলে এদিন গোটা দলকে নৈশভোজে একত্রিত করা হয়েছিল। আর সেই খবরেই আপ্লুত অগুন্তী ভারতীয় দলের সমর্থকরা।  যেসকল ক্রিকেটারদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিলেন, তারাও ছিলেন সেই নৈশভোজের আসরে। সেমিফাইনালের আগে কার্যত একরকম টিম বন্ডিং সেশনেই নজর দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামবে ভারতীয় দল

ইংল্যান্ডকে হারাতে পারলেই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলবে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালের পর থেকে কখনও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছয়নি ভারতীয় দল। এবারের ভারতের সামনে সেই সুযোগ এসেছে। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ জেতার আগেই ভারতীয় দলের ক্রিকেটারদের চাঙ্গা করতে এমনভাবেই টিম বন্ডিং সেশন আয়োজন করেছিল টিম ম্যানেজমেন্ট।

এই প্রসঙ্গেই একজন বোর্ড কর্তা জানেিয়েছেন, দল এবং দলের ক্রিকেটাররা খুব কম সময়ই বের করতে পারেন নিজেদের আরামের জন্য। বিশেষ করে এমন হাইভোল্টেজ প্রতিযোগিতা আর সেটা যদি হয় টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ম্যাচের মধ্যে খুবই কম সময় পান ক্রিকেটাররা। সেইসঙ্গে রয়েছে বিমানযাত্রা। সেখানে অ্যাডিলেডে তিনদিনের বিরতি তো ক্রিকেটারদের কাছে অনেকটাই বড় ব্যপার। এদিনই ক্রিকেটাররা এবং যাদের স্ত্রীয়েরা এখানে উপস্থিত ছিলেন তারা নৈশভোজে যোগ দিয়েছিলেন। এটা একটি টিম বন্ডিং সেশনও ছিল।

চলতি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। তাঁর পরেই রয়েছেন সূর্যকুমার যাদব। দুই তারকা ক্রিকেটারেরই ইতিমধ্যে তিনটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে।

close whatsapp