বিশ্বকাপের ভারতের তুরুপের তাস হতে চলেছেন সূর্যকুমার যাদব, মনে করেন স্কট স্টাইরিস
আপডেট করা - Aug 4, 2022 8:30 pm

প্রথম দুই ম্যাচে না পারলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েেন্টিতেই জ্বলে উঠেছিলেন সূর্যকুমার যাদব। তাঁর হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জয়ের সরণীতে ফিরেছে ভারতীয় দল। একটানা এমন পারফরম্যান্স দেখার পরই সূর্যকুমার যাদবকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন নিউ জিল্যান্ড ক্রিকেটার স্কট স্টাইরিস। আসন্ন বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে তো বটেই, তিনি ভারতীয় দলের অক্স ফ্যাক্টর হয়ে উঠবেন বলেও মনে করছেন স্কট স্টাইরিস।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকেই কেরিয়ারের অন্যতম সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। কেউ তাঁকে সঙ্গ দিতে পারেনি। যদি পাশে কোনও ক্রিকেটারকে সূর্যকুমার যাদব পেতেন, সেদিন ভারতীয় দলকে জিতিয়েই মাঠ ছেড়ে বেড়োতেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে সেদিনই ভারতীয় দলের হয়ে প্রথম সেঞ্চুরীটা পেয়েছিলেন সূর্যকুমার যাদব। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে সেঞ্চুরী করেছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদীও স্কট স্টাইরিস।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়েছিলেন সূর্যকুমার যাদব
প্রাক্তন নিউ জিল্যান্ড ক্রিকেটারের মতে সূর্যকুমার যাদব এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন তাতে যে পজিশনেই তিনি ব্যাটিং করতে নামুক না কেন, তাতে কোনও অসুবিধা নেই বলেই মনে করেন স্কট স্টইরিস। তাঁর মতে তিন নম্বর পজিশনেও যেমন খেলবেন, তেমন ওপেনিংয়ে নবামিয়ে দিলেও সূর্যকুমার যাদবের খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ ফর্ম প্রদর্শন করেছিলেন সূর্যকুমার যাদব।
এই প্রসঙ্গে স্কট স্টাইরিস বলেছেন, “সূর্যকুমার যাদবকে যে পজিশনেই খেলানো হোক না কেন, তিনি সব জায়গাতেই মাননসই। সূর্যকুমার যাদব ওপেনিংয়ে যেমন পারফরম্যান্স দেখিয়েছেন তা নিয়ে আমি একেবারেই বিষ্মিত নই। বরং বেশ আপ্লুতই হয়েছি। এই মুহূর্তে ভারতের যে অবস্থা, তা দেখে আমি কিন্তু বেষ ঈর্ষান্নিতও। তাঁর কী ওপেন করা উচিত্, নাকি তিন নম্বরেই খেলা উচিত্। এসব নিয়েই চলছে নানান জল্পনা। তবে আণি আাশাবাদী সিনিয়র ক্রিকেটাররা তাদের মতো করেই সিদ্ধান্ত নেবেন”।
প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য পাননি সূর্যকুমার যাদব। কিন্তু তৃতীয় টি টোয়েন্টিতে কোনওরকম বুল হয়নি তাঁর। তাঁর হাত ধরেই ক্যারিবিয়ান ব্রিগেডকে খরকুটোর মতো উড়িয়ে দিয়েছিল ভারতীয় দল। সাত উইকেটে সেই ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। আর সেই সৌজন্য একেবারেই সূর্যকুমার যাদবের।
তাঁর ৭৬ রানের ইনিংসে ভর করেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সহজ জয় তুলে নিতে পেরেছিল ভারতীয় দল। সেইসঙ্গে ওপেনিংয়েও যে সূর্যকুমার যথেষ্ট স্বচ্ছন্দ সেটাও বুঝিয়ে দিয়েছিলেন। এমন তরুণ ক্রিকেটার যে বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের প্রধান তুরুপের তাস হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই স্কট স্টাইরিসের।