ভারতের বিরুদ্ধে নামার আগেই পাকিস্তান শিবিরে ফিরলেন ফাখর জামন

Fakhar Zaman and Sarfraz Ahmed
Fakhar Zaman and Sarfraz Ahmed. (Photo by MARTY MELVILLE/AFP via Getty Images)

ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেদের ব্।াটিংয়ে শক্তি আরও বাড়িয়ে নিল পাকিস্তান। উসমান কাদিরের জায়গায় পাকিস্তান শিবিরে এলেন ফাখর জামন। শুক্রবারই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পাকিসতান শিবির। আর ফাখর জামনের দলে আসায় যে পাকিস্তান শিবিরে স্বস্তি অনেকটাই বা়ল তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই হাঁটুতে চোট পেয়েছিলেন ফাখর জামন। আর তাতেই চিন্তা বেড়েছিল পাকিস্তান শিবিরের।

যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে ফাখর জামনকে দলের সঙ্গেই রেখেছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এই বছর এসিয়া কাপেও পাকিস্তান শিবিরে ছিল ফাখর জামন। যদিও সেভাবে সাফল্যের সঙ্গে ব্যাটিং করতে পারেননি তিনি। গোটা বছরে পাঁতটি ম্যাচ খেলে ফাখর জামন করতে পেরেছিলেন মাত্র ৯৬ রান।  সেখানেই আবার এশিয়া কাপ চলাকালীন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে হাঁটিুতে চোট পেয়েছিলেন পাকিস্তানের মিডল অর্ডারের অন্যতম ভরাসাযোগ্য তারকা ব্যাটার ফাখর জামন। সেই চোটই তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপেও খানিকটা হলে অনিশ্চিত করে দিয়েছিল।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে হাঁটুতে চোট পেয়েছিলেন ফাখর জামন

এই মুহূর্তে নিউ জিল্যান্ড এবং বাংসাদশের সঙ্গে টি টোয়েন্টি ত্রি দেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। সেই সিরিজে পাক শিবিরে তিনি না থাকলেও, চিকিত্সকদের তত্পরতায় এখন সম্পূর্ণ সুস্থ। যদিও উসমান কাদির এখনও পরক্যন্ত সুযোগ হয়ে উঠতে পারেননি।আর তাঁর জায়গাতেই এই তারকাব্যাটারকে দলে তুলে নিয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান সিবিরের ব্যাটিংয়ের শক্তি যে অনেকটা বেড়ে গেল তা বলার অপেক্ষারাখে না।

ত্রিদেশীয় এই সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন পাকিস্তানষ বাবর আজম সেভাবে বড় রান না পেলেও, নওয়াজ ও মহম্মদ রিজওয়ান দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। আর তাতে ভর করেই এই ত্রিদেশীয় সিরিজে জয় তুলে নিয়েছে পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে এই সিরিজ জয় যেপাকিস্তানী ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বিরুদ্ধেও যে সেটাই তারা কাজে লাগাতে চাইবে তা বেশ স্পষ্ট।

একইসঙ্গে পাকিস্তান শিবিরে ফিরেছেন ফাখর জামন। রিজওয়ান, বাবরের সঙ্গে তাঁর উপস্থিতি যে পাকিস্তানকে অনেকটাই শক্তিশালী করে তুলবে তাও যথেষ্ট স্পষ্ট।  আগামী ২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। হতবার ভারতের অভিযান শুরুতেই থামিয়েদিয়েছ্ল তারা। এবারও তা পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

close whatsapp