তাসকিন আহমেদের দুরন্ত বোলিং পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে হারিয়ে যাত্রা শুরু বাংলাদেশের
আপডেট করা - Oct 24, 2022 1:34 pm

তাসকিন আহমেদের দুর্ধর্ষ স্পেল এবং সাকিব আল হাসানের ওভারে দুটো রান আউটেই নেদারল্যান্ডসের সমস্ত স্বপ্ন সেষ করে দিল বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও, বোলারদের হাত ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। শেষপর্যন্ত কলিন অ্যাকারম্যান একটা চেষ্টা চালালেও, তাসকিনের কাছেই হার মানতে হয়েছে তাদের। প্রথম ম্যাচেই নেদারল্যান্জসকে ৯ রানে হারাল বাংলাদেশ। পরের পাউন্ডে পৌঁছনোর রাস্তায় কয়েকধাপ এগোল বাংলাদেশ। যদিও ব্যাটিং নিয়ে চিন্তা কিন্তু রয়েই যাচ্ছে তাদের।
এবারের এশিয়া কাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল তারা। সেই হার থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ছিল বাংলাদেশ শিবির। প্রথম ম্যাচেই তাদের সামনে ছিল নেদারল্যান্ডস। সেখানেই ব্যাট হাতে কিন্তু ব্যর্থই হয়েছেন সৌম্য সরকার থেকে সাকিব আল হাসানরা। কিন্তু জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি তাদের। কারণ বাংলাদেশের বোলাররা এদিন দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন।
২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তাসকিন আহমেদ
টস জিতে এদিন বাংলাদেশকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন নেদারল্যান্জসের অধিনায়ক। লক্ষ্য চিল বাংলাদেশের ব্যাটিং লাআনআপকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়া। সেই লক্ষ্যে শুরু থেকেই চাপ তৈরি করেছিলেন পল ফান মিকেরেন এবং বাস ডে লিড। ৪৩ রানেই বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ভেঙে যায়। আর সেই সুযোগটাই কাজে লাগাতে ভুল করেনি নেদারল্যান্ডস বোলাররা। ব্যাট হাতে বাংলাদেশের মিডল অর্ডারকে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস এবং ইয়াসির আলিরা। আফিফ হোসেন রান না পেলে এদিন বোধহয় বাংলাদেশ ১০০ রানের গন্ডী টপকাতে পারত না।
ICC Men's T20 World Cup 2022: Super 12
Bangladesh won by 9 runs.#BCB | #Cricket | #T20WorldCup | #BANvNL pic.twitter.com/FHI349uMho
— Bangladesh Cricket (@BCBtigers) October 24, 2022
🟠Netherlands tried hard and came close 135 a.o.
Good batting by Colin Ackermann 62 off 48 balls.
Van Meekeren 24 off 14
Edwards 16 off 24
Taskin Ahmed 4 for 25@t20worldcup#wewinnenveelmetsport #teamnl #joinourjourney #samensterker #fairtree #t20worldcup #icc pic.twitter.com/gOLiMDppNi— Cricket🏏Netherlands (@KNCBcricket) October 24, 2022
Golden opportunity for Netherlands to get a first win in the Super 12s – that they played so badly and still only lost by 9 runs only emphasises what a chance it was.
Significant defeat too: if Netherlands come in top 4 in their pool automatically qualify for next T20 World Cup
— Tim Wigmore (@timwig) October 24, 2022
Congratulations to the @BCBtigers on their winning start to the T 20 World Cup. Great stuff from Taskin who is finally realizing his full potential.
— Roshan Abeysinghe (@RoshanCricket) October 24, 2022
That was a pretty average display from Bangladesh. Netherlands will be ruing a missed opportunity. If Tim Pringle clings on to Afif Hossain (on 28, scored 38) who knows. #T20WorldCup
— Nick Howson (@NickHowson) October 24, 2022
Netherlands fight till the end but Bangladesh prove to be too good on the day 🙌#T20WorldCup | #BANvNED | 📝: https://t.co/o5zkzQ2PpD pic.twitter.com/wTvRYQjfcA
— ICC (@ICC) October 24, 2022
The Dutch made a game of it after an awful start, but Bangladesh holds on for a first ever #T20WorldCup Super 12 stage win!
MORE: https://t.co/FBQcxVCkSe pic.twitter.com/KhQjA3r8lm
— Fox Cricket (@FoxCricket) October 24, 2022
#BANvNED must leave the Dutch immensely frustrated. Not starting well with the ball or bat & paying the price. Just like matches v SAF & NZ in the 2014 @T20WorldCup this match has to be regarded as one that got away. Taskin was superb with the ball for Bangladesh, great to watch.
— Brian Murgatroyd (@murgersb) October 24, 2022
Netherlands would be fairly happy with that bowling performance. Bangladesh also have ensured a come back with Mosaddek. 144? I think Bangladesh can defend it if they go in hard from ball one. #T20WorldCup #BANvNED
— Reema Malhotra (@ReemaMalhotra8) October 24, 2022
যদিও শেষ পর্যন্ত আফিফ হোসেনের ৩৮ রানে ভর করে ১৪৪ রানে পৌঁছয় বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সহজ লক্ষ্য ছিল। সেখানেই বাংলাদেশ বোলারদের সামনে ছিল কঠিন পরীক্ষা। প্রথম ওভারেই নেদারল্যান্ডসের দুই ওপেনারকে সাজঘরের রাস্তা দেখিয়ে বাংলাদেশের েজয়ের রাস্তা পাকা করে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপরই সাকিব আল হাসানের এক ওভারে জোড়া রান আউট। ম্যাচের ভবিষ্যত্ কার্যত তখনই স্পষ্ট।
যদিও নেদারল্যান্ডসও একেবারে লড়াই ছেড়ে দিতে নারাজ ছিল। কলিন অ্যাকারম্যান এদি একাই লড়াইটা চালিয়েছিলেন। অর্ধশতরানও করেন তিনি। কিন্তু তাসকিন আহমেদের সামনেই শেষপরপ্যন্ত থামনতে হয় তাঁকে। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু তাসকিন অ্যাকারম্যানকে সাজঘরে ফেরানোর সঙ্গেই নেদারল্যান্ডসের সমস্ত আসা শেষ। সেইসঙ্গেই টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়ল বাংলাদেশ। সুপার টুয়েলভ, সুপার টেন অথবা সুপার এইট কোনও মঞ্চে প্রথমবার ম্যাচ জিতল তারা।