টি২০ বিশ্বকাপ শুরুর আগেই হর্ষল পটেলকে নিয়ে সমর্থকদের সমালোচনায় অসন্তুষ্ট সুনীল গাভাসকর
আপডেট করা - Sep 14, 2022 4:18 pm

গত সোমবারই এশিয়াকাপের জন্য বারতের ১৫ সদস্যের দল ঘোষণা হয়েছে। সেখানেই জসরপ্রীত বুমরার সঙ্গে চোটসারিয়ে ফিরে এসেছেন হর্ষল পটেল। আর হর্ষলের ফিরে আসার পর থেকেই তাঁরপারফরম্যান্স নিয়ে নানান মন্তব্য শুরু হয়ে গিয়েছে। স্পোর্টস তকের একটি প্রশ্নোত্তর পর্বে এমনই এক সমর্থককে বেশ কড়া ভাষায় জবাব দিলেন পিরাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। ম্যাচ শরু হওয়ার আগে থেকেই কোনো ক্রিকেটার কী করতে পারেন বা না পারেন, তা নিয়ে মন্তব্য করা উচিত্ নয়।
হর্ষল পটেলের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুোগ পাওয়া নিয়ে ইতিমধ্যেই নানান জায়গায় বেশ সমালোচনা শুরু হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন হর্ষল পটেল। এমনকী এশিয়া কাপের ম়্চেও নামতে পারেননি হর্ষল পটেল। তবে এনসিএ-তে রিহ্যাব চালানোর পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যবারতীয় দলে তাঁরকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না হর্ষল পটেল
কিন্তু এবারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া মাটিত। যেখানকার পিচ পেসারদের জন্য কার্যত স্বর্গরাজ্য। সেই জায়গায় কী হর্ষল পটেল সেভাবে সাফল্য পেতে পারবেন। এমনই একটি প্রশ্ন সুনীল গাভা্সকরের সামনে তুলে ধরেছিলেন এক সমর্থক। বর্ষল পটেলের স্লো বল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলকে বিশেষ সাফল্য এনে দিতে পারবেনা বলেই জানিয়েছিল সেই সমর্থক। তারই জবাব বেশ কড়া ভাষায় দিয়েছেন সুনীল গাভাসকর। অন্তত ক্রিকেটারকে খেলার পর অন্তত তাঁকে নিয়ে বিচার করা উচিত্ বলেই মনে করেন তিনি।
আজতকের সিঅ অনু,্ঠানে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আপনি প্রথম থেকেই ঠিক করে ফেলেছেন যে সেই বোলার অস্ট্রেলিয়ার মাটিতে প্রচুর রান দেবেন। কারণ তিনি স্লো বেলিং করেন। আরে প্রথমে সেই বোলারকে মাঠে তো নামতে দিন। একটা ম্যাচ তো অন্তত খেলতে দিন। তারপর নাহয় বলবেন যে এটা কেন হল। কীভাবে হতে পারে। অবশ্যই তারপর আপনি বলতেই পারবেন”।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য ভারতীয় দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে। সেখানেই যে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষা হবে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ড সফরটা এবার কিন্তু একেবারেই ভাল যায়নি হর্ষল পটেলের। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ওপরই ভরসা রেখেছে ভারতীয় শিবির। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।