টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী ডেল স্টেন
আপডেট করা - Oct 12, 2022 3:11 pm

আগামী ১৬ অক্টোবর শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ২৩ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্কানের বিরুদ্ধে নামবে বারতীয় দল। এই মুহূর্তে পার্থেই প্রস্তুতি চালাচ্ছেন তারা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতীয় দলের সূর্যকুমার যাদবকে নিয়েই আশার সুর শোনা গেল প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেনের মুখে। তাঁর মতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশী সফল হতে চলেছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারের বলের গতিকে কাজে লাদানোর দক্ষতাতেই মুগ্ধ হয়েছেন ডেল স্টেন।
দেশের জার্সিতে টি টোয়েন্টি দলে এখন নিয়মিত সদস্য সূর্যকুমার যাদব। বিভিন্ন জায়গাতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই তারকা ক্রিকেটার। টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম প্রধান ভরসা তিনি। বিশ্বকাপ সুরু হওয়ার আগে সেই সূর্যকুমারকে নিয়েই আপ্লুত ডেল স্টোন। তাঁর মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদব যথেষ্ট সফল হবেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার পিচে তিনি সাফল্য পাবেন বলেই আশাবাদী ডেল স্টেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান করেছিলেন সূর্যকুমার যাদব
অ্স্ট্রেলিয়ার পিচ মানেই যে পেসারদের কাছে স্বর্গরাজ্য তা বলার অপেক্ষা রাখে না। ব্যাটারদের দিকে সবসময়ই বাউন্স এবং গতির ধাক্কা এগিয়ে আসবে। যদিও সূর্যকুমার যাদব বরাবরই পেস বোলিংয়ের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেন। অস্ট্রেলিয়ারএই পিচেও তিনি সফল হবেন বলেই মনে করছেন ডেল স্টেন। বিশেষ করে বলের গতিকে তিনি যেভাবে কাজে লাগাতে পারেন, সেটাই মুগ্ধ করে ডেল স্টেনকে। সেই কথা মাথায় রেখেই সূর্যকুমার যাদবকে নিয়ে এমন মন্তব্য করেছেন ডেল স্টেন।
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “তিনি এমন একজন খেলোয়াড় যিনি বলের পেসকে যথেষ্ট ভালভাবে ব্যবহার করতে পারেন। তিনি সেগুলোকে স্কোয়ারে খেলতে বিশেষ পছন্দ করেন। পার্থ, মেলবোর্ণের মতো মাঠ গুলোতে সবসময়ই বোলাররা বাড়তি পেসের সাহায্য পেয়ে থাকেন। সেই পেসকে কাজে লাগানো যেমন উচিত্, ফাইন লেগের দিকেই বিশেষ করে শট খেলা উচিত্ হবে। সেখানেই সূর্যকুমার যাদব ব্যাকফুটেও যথেষ্ট ভাল পারফর্মযান্স দেখিয়েছেন। তিনি ব্যাকফুট এবং ফ্রন্টফুট দুই ক্ষেত্রেই কভার ড্রাইভ খেলতে যথেষ্ট দক্ষ”।
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য পার্থকেই বেছে নিয়েছে ভারতীয় দল।সেখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো প্রস্তুতি ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। সেখানেই প্রখম ম্যাচে কিন্তু ব্যাটারদের মধ্যে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন একমাত্র সূর্যকুমার যাদব। তাঁর ব্যাটেই এসেছিল অর্ধশতরান। তাঁকে নিয়েই আশাবাদী ডেল স্টেন।