নুরুল হাসানের একটি চরম ভুলের খেসারত হিসাবে অতিরিক্ত ৫ রান দিল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২০৫ রান তোলে

South Africa vs Bangladesh
South Africa vs Bangladesh. (Photo Source: Disney+Hotstar)

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ এখনও দুই সপ্তাহও হয়নি, কিন্তু এরই মধ্যে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেখা গেছে। টুর্নামেন্টের শুরুতে যে দুই দলকে ফেভারিট ভাবা হচ্ছিল, সেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও হোঁচট খেয়েছে। আইসিসি ইভেন্টে এখনও অবধি একাধিক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখা গেছে এবং বেশ কিছু ম্যাচে বিপর্যয়কর হারের সাক্ষী হয়েছে কিছু দল। এবং এখন সুপার ১২ পর্বের দশম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচে একটি বিরল ঘটনা ঘটেছে।

প্রথম ইনিংসে প্রোটিয়ারা যখন ব্যাট করছিল, তখন বাংলাদেশের উইকেটকিপারের একটি ভুলের কারণে প্রতিপক্ষকে পাঁচ পেনাল্টি রান দেওয়া হয়। ১১তম ওভারের শেষ ডেলিভারিতে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান বল ডেলিভার করার আগে কিপার নুরুল হাসান সোহান তাঁর বাঁ দিকে সরে যান, যা খেলার নিয়ম অনুযায়ী অনুমোদিত নয়।

শাকিব যখন বল ডেলিভারি করতে আসছিলেন, তখন নুরুলকে স্টাম্পের পিছনে নড়তে দেখা যায়। মাঠের আম্পায়ার রড টাকার এবং ল্যাংটন রুসেরের মধ্যে এটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল এবং নুরুল হাসানের ভুলের ফলে দক্ষিণ আফ্রিকাকে অতিরিক্ত পাঁচ রান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধ্বংসী মেজাজে থাকা প্রোটিয়াদের স্কোরবোর্ডে আরও পাঁচ বোনাস রান যুক্ত হয়।

শাস্তি হিসাবে অতিরিক্ত ৫ রান দেওয়ার ভিডিও

https://twitter.com/Vaishnaviiyer14/status/1585491630551076864?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1585491630551076864%7Ctwgr%5Ecc8798a7d780fe2f44b85cdd582f85d6b9e397fd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fsocial-tracker-cricket%2Ft20-world-cup-2022-why-was-south-africa-awarded-five-penalty-runs-against-bangladesh%2F

দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রসঙ্গে, প্রোটিয়াদের কাঙ্ক্ষিত শুরু হয়নি কারণ তাদের অধিনায়ক তেম্বা বাভুমা আরও একটি ম্যাচে ব্যর্থ হয়েছেন। উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি ককের সঙ্গে ক্রিজে যোগদানের সঙ্গে সঙ্গে রাইলি রসৌ আগ্রাসী ব্যাটিং শুরু করে দেন। ডি কক প্যাভিলিয়নে ফেরার আগে দুজন মিলে দ্বিতীয় উইকেটে ১৬৩ রানের দুর্দান্ত জুটি গড়েন।

ডি কক আউট হয়ে গেলেও রসৌ আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন এবং মাত্র ৫২ ডেলিভারিতে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন, যা টি-টোয়েন্টিতে তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি। তাঁর ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা আধিপত্য বজায় রেখেছিল। তবে বাংলাদেশের বোলাররা ডেথ ওভারে ভালো প্রত্যাবর্তন করেন এবং শেষ চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে ট্রিস্টান স্টাবস, রসৌ ও এইডেন মার্করামের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২০৫/৫ স্কোরে।

close whatsapp