ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স রিভিউ কমিটিতে এবার ব্রায়ান লারা ও মিকি আর্থার

Brian Lara
Brian Lara. (Photo by Aalok Soni/Hindustan Times via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত খারাপ পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের। ২০২১ সাল থেকে ২০২২, দুই টি টোয়েন্টি বিশ্বকাপেই ব্যর্থ হয়ে দেশে ফিরতে হয়েছে ক্যারিবিয়ান ব্রিগেডকে। গতবারের টি টোয়েন্টি বিশব্কাপে সুপার টুয়েলভে খেলতে নেমেছিল ক্যারিবিয়ান শিবির। কিন্তু এবার যোগ্যতা অর্জন পর্বরই পেড়োতে পারেনি তারা। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নামতে পারেনি তারা। আর তাতেই এবার নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স বিচার করার দায়িত্ব এবার ব্রায়ান লারাদের ওপর।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ক্রিকেটের বাইশগজে বহু সাফল্য রয়েছে ব্রায়ান লারার। কিংবদন্তী এই ক্যারাবিয়ান ক্রিকেটারের হাত ধরে বহু ম্যাচ জয়ের স্বাক্ষী ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের অবস্থাই েখন ক্রমশ খারাপের দিকে। যে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা দুবার জিতেছে, সেই টি টোয়েনটি বিশব্কাপেই এখন চূড়ান্ত ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেইসঙ্গে দলের অন্দরের কোন্দল নিয়েও কিন্তু নানান বিতর্ক তৈরি েহয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে ঘিরে।

বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের মঞ্চে পৌঁছতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এমন বিশ্রী হারের পরই ওয়েস্ট ইন্ডিজকে নেিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে তাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে দেখার জন্য তিন সদস্যের স্বাধীন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কমিটিতেই এবার এসেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা। শুধু তাই নয় এবার সেই কমিটিতে রয়েছেন প্রাক্তন কোচ মিকি আর্থারও।

বিশ্বকাপ রিভিউ কমিটিতেই রাখা হয়েছে এই তিন ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের কারণই এই কমিটি খতিয়ে দেখবে। এই ফলাফলের ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।  এই প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে জানানো হয়েছে, এই তিন সদস্যের কমিটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টরদের কাছে তাদের সমস্ত রিপোর্ট জমা দেবে। েই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী পরিকল্পনা তৈরি হবে।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স দেখার পর থেকেই সমালোচনা ঝড় উটেছে ক্যারিবিয়ান ক্রিকেট মহলে। বিশ্বকাপের চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। দল গঠন থেকে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স , সবকিছু নিয়ে এবার চলছে চুলচেড়া বিশ্লেষণ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন সেকলে।

close whatsapp