সংযুক্ত আরব আমিরশাহীর কাছে হেরে সুপার টুয়েলভের স্বপ্ন শেষ নামিবিয়ার
আপডেট করা - Oct 20, 2022 5:40 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাটা জয় দিয়ে শুরু করলেও, শেষরক্ষা করতে পারল না নামিবিয়া। ডেভিড উইসির অর্ধশতরানও নামিবিয়ার সুপার টুয়েলভে যাওয়ার রাস্তাটা খুলতে পারল না। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে তারা খেললেও, এবার আর হল না। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জিততে পারলেই সুপার টুয়েলভের রাস্তাটা খুলে যেত তাদের জন্য। কিন্তু সেই পচা শামুকেই পা কাটতে হল নামিবিয়াকে। সংযুক্ত আরব আমিরশাহীর কাছে ৭ রানে হেরে গেল নামিবিয়া। সেইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাও শেষ নামিবিয়ার।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সকলতে চমকে দিয়েই যাত্রা শুরু করেছিল নামিবিয়া। প্রথম ম্যাচেই তাদের মুথোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। ধারভারে এগিয়ে থাকা সেই এশিয়া কাপ চ্যাম্পিয়নদের হারিয়ে সকলকে চমকে দিয়েছিল তারা। তাদেরকে অনেকেই সুপার টুয়েলভের অন্যতম দাবীদার হিসাবেও দেখতে শুরু করেছিলেন। কিন্তু পরপর দুই ম্যাচে হারের পরই সমস্ত আসা শেষ হয়ে গেল ডেভুড উইসিদের। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ডেভিড উইসি লড়াইটা করলেও, সুপার টুয়েলভে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।
নামিবিয়ার বিরুদ্ধে অর্ধশতরান ও একটি উইকেট নিয়ে সেরা হয়েছেন মহম্মদ ওয়াসিম
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে একটিও ম্যাচে জিততে পারেনি সংযুক্ত আরব আমিরশাহী। ভাল বোলিং পারফরম্যান্স দেখালেও ব্যাটিংয়ের খারাপ পারফরম্যান্সের জন্য সবসময়ই ব্যর্থ হয়েছে তারা। এদিন নামিবিয়া তাদের থেকে বেশ ধারেভারে এগিয়েই মাঠে নেমেছিল।কিন্তু সেখানেই যেন বদলে গেল সব চিত্রটা। সংযুক্ত আরব আমিরশাহীর দুর্ধর্ষ বোলিংয়ের সামনে থামতেই হয় নামিবিয়ার ব্যাটারদের। ৭ রানেই শেষপর্যন্ত হেরে গেল তারা।
50 off 41 with the bat 🏏
1/16 with the ball ☝️For his brilliant display in #NAMvUAE, Muhammad Waseem is the @aramco Player of the Match 👏 #T20WorldCup pic.twitter.com/pTnmwMGXX9
— ICC (@ICC) October 20, 2022
Heartbreak for Namibia 💔
UAE hold their nerve under pressure and Netherlands, at the expense of Namibia, are through to the Super 12 stage 😮#NAMvUAE | #T20WorldCup | 📝: https://t.co/5tE13IDHm4 pic.twitter.com/LvEc3BYliK
— T20 World Cup (@T20WorldCup) October 20, 2022
Delight for the Dutch, agony for Namibia as the UAE holds on for its first ever #T20WorldCup win – and sends the Netherlands through.
Australia to face group winners Sri Lanka on Tuesday >> https://t.co/HcWf7swuqX pic.twitter.com/g29laYtjds
— Fox Cricket (@FoxCricket) October 20, 2022
Remarkable game. Narrative of this week in Geelong has been class, but Namibia battering the Asia Cup champions in the first game, then falling three metres short against UAE in the last, sums it up.
SL into Eng/NZ/Afg/Aus group, Netherlands into Ind/Pak/SA/Ban. #T20WorldCup
— Ben Jones (@benjonescricket) October 20, 2022
🟠Yess! Unbelievable. What a match. UAE win.@t20worldcup
#wewinnenveelmetsport #teamnl #joinourjourney #samensterker #fairtree #t20worldcup #icc #haveaniceday— Cricket🏏Netherlands (@KNCBcricket) October 20, 2022
David Wiese walked in to bat when Namibia were 46/5 in the eighth over. He scored 50 runs off just 31 deliveries from there and kept his team in the chase. Brilliant knock! #NAMvUAE | #T20WorldCup
— Prasenjiit Dey (@CricPrasen) October 20, 2022
So many stories developing here. Sri Lanka can go top of the table after that forgettable 1st game. UAE could win their 1st T20 World Cup game. It could be a bonus for the Netherlands and heartbreak for Namibia. Or……something spectacular from Wiese and a different story….
— Harsha Bhogle (@bhogleharsha) October 20, 2022
.@OfficialSLC & Nederlands proceed for Super 12. Group A portrayed some quality cricket- the record 8th wicket Wiese-Trumplemann partnership for Namibia today and also their victory over Asia champions Sri Lanka! #T20WC2022
— Reema Malhotra (@ReemaMalhotra8) October 20, 2022
What a heartbreak for Namibia 💔
They almost pulled it off after being 7 down with only 69 runs on the board.Would have been a world record in T20I history of most runs added by a team after the fall of 7th wicket in a winning chase, but……#NAMvUAE #T20WorldCup
— Rajneesh Gupta (@rgcricket) October 20, 2022
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক। সেখানেই ব্যাট হাতে এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন মহম্মদ ওয়াসিম এবং অধিনায়ক সিপি রিজওয়ান। ওয়াসিমের ব্যাট থেকে এদিন দেখা গিয়েছিল অর্ধশতরান। ৫৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে তিনটি ছয় ও একটি চার। অন্যদিকে সিপি রিজওয়ান খেলেছিলেন ২৯ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস। শেষর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী করে ১৪৮ রান।
সুপার টুয়েলভের লক্ষ্যে তখন নামিবিয়ার সামনে খুব একটা বড় টার্গেট ছিল না। কিন্তু শুরু থেকেই ছিল ইউএই বোলারদের চাপ। যদিও একসময় ডেভিড উইসির ব্যাটে নামিবিয়ার সুপার টুয়েলভে পৌঁছনোর সম্ভাবনার জেগেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। তিনি ৫৫ রানে পেরার পরই চাপটা বেড়েছিল। শেষ ওভারে লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও শেষপর্যন্ত হাল ছাড়তেই হয় নামিবিয়াকে।