টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে ওপেনার হিসাবে দেখা যেতে পারে, মনে করছেন রোহন গাভাসকর
আপডেট করা - Sep 13, 2022 4:43 pm

বিরাট কহলির দীরেঘদিনের রানের খরা কেটেছে এবারের এশিয়া কাপের মঞ্চে। অপেক্ষার অবসান হয়েছে বিরাট কোহলির ৭১ তম সেঞ্চুরীরও। এবারের এশিয়াকাপের শুরু থেকেই ভাল ছন্দে চিলেন প্রাক্তন বারত অধিনায়ক.। আর শেষে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেতো বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। এরপর থেকেই বিরাট কোহলিকে নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। এবার সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই মঞ্চেই প্রাক্তন ভারত অধিনায়ক ওপেনার হিসাবে ভাল অপশান হিসাবে মনে করছেন রোহন গাভাসকর।
আফগানিস্তানের বিরুদ্ধে এবার ওপেন করার জন্যই মাঠে নেমছিলেন বিরাট কোহলি। সেখানে যে তিনি কতটা সফল হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিস খেলে ফের নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন বিরাট কোহলি। সেটা দেখার পর থেকেই তাঁকে ওপেবার হিসাবে কেলানোর একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সেই সুরে সুর মিলিয়েছেন এবার প্রাক্তন ক্রিকেটার রোহন গাভাসকরও। তাঁর মতে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে ওপেনার হিসাবে দেখা যেতেই পারে।
এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করেছিলেন বিরাট কোহলি
এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেখানে ওপেন করতে নেমছিলেন বিরাট কোহলি। শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর সামনে সেদিন রশিদ খান থেকে ফজলহকরা সকলেই মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। গোটা ইনিংস জুড়ে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ১২টি চার ও ৬টি ওভার বাউন্ডারি। এবারই অবশ্য প্রথমবার নয়, এর আগেও আইপিএলের মঞ্চে কিন্তু বিরাট কোহলিকে ওপেন করতে দেখা গিয়েছে।
এই প্রসঙ্গে রোহন গাভাসকর জানিয়েছেন, “এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলির ওপেনিংয়ের বিষয়ে আমার মনে হয় তিনি একজন ভাল অপশন। তাঁর টি টোয়েন্টি ক্রিকেটের রান কিন্তু অসাধারণ। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলির টি টোয়েন্টিতে গড় রয়েছে ৫৫ থেকে ৫৭। সেইসঙ্গে স্টাইকরেট রয়েছে প্রায় ১৬০। এই নম্বরগুলো সত্যিই মনে রাখার মতো। এছাড়া শেষ ম্যা্চে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত ১২২ রানের ইনিংস কিন্তু বিরাট কোহলিকে ওপেনার হিসাবে আরও যোগ্য করে তুলছে”।
গত সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় দল। সেখানে অবশ্যে ওপেনার হিসাবে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকেই রাখা হচ্ছে। অন্যদিকে ইরফান পাঠানও কিন্তু বিরাট কোহলিকে ওপেনার হিসাবে খেলানোর খুব নএকটা পক্ষপাতী নন। তাঁর মতে বিরা কোহলিকে মিডল ওভারেই সবচেয়ে বেশী প্রয়োজন ভারতের। সেজন্য তাঁকে তিন নম্বরেই ব্যাটিং করানোর পরামর্শ দিয়েছেন ইরফান পাঠান।