রোহিত শর্মাকে ছাপিয়ে টি২০-তে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি

Virat Kohli agaist pakistan
Virat Kohli agaist pakistan. ( Image Source: bcci twitter )

টি টোয়েন্টি বিশ্বকাপে ২০২১ সালের মধুর প্রতিশোধ ভারতের। গতবার যে পাকিস্তানের কাছে হেরেছিল ভারতীয় দল। সেই পাকিস্তানের বিরুদ্ধেই এবার দুর্ধর্ষ জয় তিলে নিল টিম ইন্ডিয়া। অবশ্যই ভারতীয়দলের ম্যাচ জয়ের নায়কের নাম বিরাট কোহলি। তাঁর দক্ষ হাতে ভর করেই পাকিস্তান বধ করল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। পাকিস্তানকে হারানোর মঞ্চে যেমন সেরা ক্রিকেটারের তকমা উঠল তাঁর গায়ে, তেমনই বিরাট কোহলি পাকিস্তানকে হারানোর মঞ্চ থেকেই গড়লেন আরও এক বিশেষ রেকর্ড।

টি টোয়েন্টির মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টপকে গেলেন রোহিত শর্মার রেকর্ডও। এদিন ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন তিনি। কঠিন পরিস্থিতির মধ্যে শুধু দলকে সামলানো নয়, শেষপর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর পারফরম্যান্স নিয়ে চলছিল নানান কথাবার্তা। সমস্ত সমনালোচকদের মুখ যে এদিন বিরাট কোহলি বন্ধ করে দিলেন তাও বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট কোহলির রান এখন ৩৭৯৪

১০২০ দিন পর এশিয়া কাপের মঞ্চেই কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। আভাসটা সেই মঞ্চ থেকেই পাওয়া গিয়েছিল। রানে ফিরেছিলেন বিরাট কোহলি। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেই ম্যাচ উইনিং নক। ভারতীয়দের প্রত্যাশা ফের বাড়চে শুরু করেছিল তাঁকে ঘিরে। বিশ্বকাপের মঞ্চে আবারও সেই চেনা মূর্তিতে বিরাট কোহলি। একাই শেষ করে দিলেন পাকিস্তান বোলিং লাইনআপকে। ৫৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেইসঙ্গেই টি টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের মালিকও তিনি। ্ধিনায়ক োরহিত শর্মাকেও চপকে গেলেন বিরাট কোহলি।

এদিন প্রথমে বোলিং.ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই শুরুটা বল হাতে দুর্ধর্ষ করেছিলেন অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই তাদের বলের দাপটের সামনে বিধ্বস্ত হতে হয়েছিল পাকিস্তানকে। শেষের দিকে্ দুটো ওভার একটু খারাপ না হলেপাকনিস্তান হয়ত ১৫০ রানও টপকাতে পারত না এদিন। যদিও শেষপর্যন্ত তা হয়নি। ১৫৯ রান করেছিল পাকিস্তান। ভারতীয় দলও কিনন্তু শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। রোহিত শর্মা তেকে লোকেশ রাহুল। চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন।

সেই সময় থেকেই ভারকতের হাল ধরেন বিরাট কোহলি। সূর্যকুমার ।াদব বেশীক্ষণ সহ্গ দিতে পারেনি তাঁকে। সেই জায়গা থেকেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে ১০০ রানের পার্টনারশিপ তৈরি করেন বিরাট কোহলি। সেইসহ্গে তাঁর ব্যাট থেকে ছিটন রানের ঝলক। একাই শেষ করে দিয়েছিলেন এদিন পাকিস্তানের সমস্ত আশা। যে শাহিন, হারিস রওফদের নিয়ে সকলে নানান পরামর্শ দিচ্ছিল। তাদের বিরুদ্ধেই দেখা গেল বিরাট কোহলির সেই দাপুটে ইনিংস। আর সেই ইনিংস খেলেই রোহিত শর্মাকে ছাপিয়ে টি টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের মালিক তিনি। ৩৭৯৪ রানের মালিক এখন বিরাট কোহলি।

close whatsapp