বিশ্বকাপে বিরাট কোহলিকে সেরা ফর্মে দেখার ব্যপারে আশাবাদী রিকি পন্টিং

Ricky Ponting
Ricky Ponting. (Photo by Robert Cianflone/Getty Images)

এশিয়া কাপে শুরুটা খুব একটা খারাপ করেননি বিরট কোহলি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৫৯ রান অপরাজিত ছিলেন বিরাট কোহলি। এই মুহূর্তে এশিয়া কাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও তিনি। কিন্তু বিরাট কোহলির আসল পরীক্ষা যে এখনও পর্যন্ত বাকি রয়েছে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই সেই পরীক্ষায় নামতে চলেছেন তিনি।। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হবে এবারের বিশ্বকাপ। সেখানেই বিরাট কোহলি ফের একবার জ্বলে উঠবেন বলে মনে করছেন রিকি পন্টিং।

সম্প্রতি ভাল ফর্মের মধ্যে নেই বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর ব্যাটে ছিল রানের খরা। দেশের থেকে আইপিএলের জার্সিতেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। এবূারের আইপিএলে পরপর তিন ম্যাচে শূন্য রান করেছিলেন বিরাট কোহলি। আর তাতেই সকলের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল। এমনকী সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরেও বিরাট কোহলি ছিলেন ব্যর্থ।

হংকংয়ের বিরুদ্ধে ৫৯ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির রান ছিল মাত্র ১৬ ও ১৭। এরপরই অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি। এশিয়া কাপে নামার আগে এই বছর চারটি টি টোয়েন্টিতে বিরাট কোহলির ব্যাটে এসেছিল মাত্র ৮১ রান। কিন্তু এশিয়া কাপের মঞ্চে কিন্তু ধীরে ধীরে রানে ফিরছেন বিরাট কোহলি। আর তা দেখেই আশাবাদী প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং।

তাঁর মতে এবারের বিশ্বকাপে বিরাট কোহলিকে ফের তার পুরনো ফর্মে দেখতে চান তিনি। এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, আমি একটাই আশা রাখি যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ফের যেন বিরাট কোহলিকে তাঁর সেরা ফর্মে দেখা যায়। সত্যি কথা বলতে আমি দেখতে চাই যে অস্ট্রেলিয়ার বিরাট কোহলি যেন লিডিং রান স্কোরার হন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন খেলা হবে, সেই সময় যেন তিনি বেশী রান না করেন।

এসিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুহূর্তে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। হংকংয়ের বিরুদ্ধেই ফের একবার ব্যাট হাতে দ্বলে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল তিনটি বড় ওভার বাউন্ডারি। এছাড়া এবারের এশিয়া কাপে বিরাট কোহলিই প্রথম ক্রিকেটার হিসাবে অর্ধশতরান কররার রেকর্ড গড়েছেন । ধীর ধীরে বিরাটের এমন ফর্মে ফেরা দেখেই আপ্লুত রিতি পন্টিং এবং তাঁকে আশাও বাড়ছে এই প্রাক্তন তারকা ক্রিকটারের।

close whatsapp